নিজস্ব প্রতিনিধি , মালদহ - একদিকে যখন SIR প্রক্রিয়াকে নিয়ে শাসক বনাম নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে, সেই সময় SIR শুনানিকে ঘিরে ফের উদ্বেগের ছবি সামনে আসলো। সোমবার শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শুনানি কেন্দ্রে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও স্থানীয়রা।
অসুস্থ মহিলার নাম সাগিরা খাতুন। তিনি ইংরেজবাজার থানার কোতুয়ালির বুধিয়ার এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, সাগিরা বিশেষ চাহিদা সম্পন্ন এবং দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। বাবার নামের বানানে ভুল থাকার কারণে তাকে SIR শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। সোমবার সকাল প্রায় সাতটা নাগাদ তিনি মালদহ জেলা স্কুলে স্থাপিত শুনানি কেন্দ্রে পৌঁছান।
অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর এরপরেই শুনানি কেন্দ্রে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
ঘটনায় কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি বলেন, ' এই যে SIR প্রক্রিয়াটা হচ্ছে সেটা কোনোভাবেই মানবিক প্রক্রিয়ায় হচ্ছে না। শুরু থেকে অমানবিক ভাবে কাজ করছে কমিশন। এটা নতুন কিছু না রোজই এরম অনেক ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনের এই ঘটনাকে ধিক্কার জানাই। সাংবিধানিক প্রক্রিয়ায় কোনোভাবেই কাজ করছে না নির্বাচন কমিশন।'
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের