নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - চোলাই মদের কারবার বন্ধ করতে এবার রাতপাহারায় গ্রামের মহিলারা। কারও হাতে লাঠি, কারও হাতে চেলাকাঠ, আবার কারও হাতে ৫ ব্যাটারির টর্চ। বর্ষার রাত, মশা-সাপের ভয় উপেক্ষা করে চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এমনই নজির দেখা গেল পশ্চিম মেদিনীপুরের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের কামারগেড়িয়ায়। মহিলাদের অভিযোগ, রাতের অন্ধকারে বাইরের এলাকা থেকে চোলাই এনে গ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। ফলে নেশায় আসক্ত হচ্ছেন গ্রামের পুরুষ থেকে নাবালকরাও। রোজগারের টাকা নেশায় চলে যাওয়ায় বাড়ছে সংসারে অশান্তি। অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সমস্যা হলেও প্রশাসনের তরফে তেমন কোনও পদক্ষেপ দেখা যায়নি। এরপরই নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন গ্রামের মহিলারা।
রাত প্রায় ১০টা নাগাদ গোপালপুর থেকে যাদবপুর যাওয়ার রাস্তায় জড়ো হন প্রায় ৩০ জন মহিলা। রাস্তার দু’পাশের ঝোপ-জঙ্গলের আড়ালে লুকিয়ে শুরু হয় অপেক্ষা। আচমকাই দূর থেকে দেখা যায় মোটরবাইকের আলো। বাইকটি কাছে আসতেই শিস দিয়ে সতর্ক করেন মহিলারা। লাঠি, চেলাকাঠ হাতে পথ আটকে দাঁড়ান তারা।
পরিস্থিতি বেগতিক বুঝে মোটরবাইক ফেলে পালিয়ে যান চালক। বাইকের হ্যান্ডলে ঝোলানো ব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক পাউচ ভর্তি চোলাই মদ। এরপরই মহিলাদের দাবি আরও জোরালো হয়।
এদিকে, মঙ্গলবার ঘাটালের মনসুকা-১ পঞ্চায়েতের ঘোড়ইঘাট থেকেও ঝুমি নদী হয়ে হুগলির কুলটে গ্রামে চোলাই পাচারের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ৩টি সাইকেলে তিন নাবালক ব্যাগভর্তি চোলাই নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের নজরে পড়তেই সাইকেল ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আবগারি দফতর। প্রায় ৫০০ লিটার চোলাই নষ্ট করা হয়। পাচারে ব্যবহৃত তিনটি সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রামের বাসিন্দা ছায়া দোলই, ভাদু দোলইদের বক্তব্য, কোনও রাজনৈতিক দল বা পঞ্চায়েতকে তারা রেয়াত করবেন না। তাদের দাবি, গ্রামে চোলাই ঢোকা বন্ধ না হওয়া পর্যন্ত প্রয়োজনে প্রতিদিন রাতেই পাহারা দেবেন তারা।
ঘাটাল আবগারি সার্কেলের ওসি সুভাষ হালদার জানান, গত ২ মাসে ওই এলাকায় প্রায় এক হাজার লিটার চোলাই নষ্ট করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের