6a9165da14b56_WhatsApp Image 2026-08-28 at 13.25.55
আগস্ট ২৮, ২০২৬ দুপুর ০৪:৩২ IST

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণীকে উদ্ধার করল এসএসবি। ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে নিয়মিত তল্লাশির সময় তাদের উদ্ধার করা হয়। ঘটনায় ২ সন্দেহভাজন ভারতীয় পুরুষকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে আন্তঃসীমান্ত মানবপাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এসএসবি সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৭ আগস্ট সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমার পানিটাঙ্কির ওল্ড ব্রিজ এলাকায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভারত থেকে নেপালের দিকে যাওয়ার সময় ৪ নাবালিকা, ২ প্রাপ্তবয়স্ক তরুণী সহ ২ সন্দেহভাজন পুরুষকে আটক করে ৪১ নম্বর ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির বিআইটি দল। প্রাথমিকভাবে ঘটনাটি মানবপাচারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ হওয়ায় দ্রুত এএইচটিইউ, রাণিডাঙার এসএসবি সদর দফতর এবং এনজিও ‘কোশি লোক মঞ্চ’-কে খবর দেওয়া হয়। আইবি-সহ অন্যান্য সহযোগী সংস্থার আধিকারিকদেরও ডেকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে উঠে আসে, কোচবিহারের বাসিন্দা এক মহিলা ‘আন্না’ এবং নেপালের বিরাটনগরের ‘লোটাস ডান্স বারের' ম্যানেজার বিকি কৌশিক ওই তরুণীদের সীমান্ত পার করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাদের সঙ্গে ত্রিপুরার নির্মল দেববর্মা এবং জলপাইগুড়ির চিন্ময় বাসকের যোগাযোগ ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য উঠে এসেছে। এসএসবির প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, তরুণীদের নেপালের বিরাটনগরের একটি ডান্স বারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। সেখানে নাচ সহ অন্যান্য কাজে তাদের ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। গোটা ঘটনার নেপথ্যে বড় কোনও আন্তঃসীমান্ত মানবপাচার চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া ৪ নাবালিকার মধ্যে রয়েছেন উত্তর ত্রিপুরার ১৬ বছরের বুখিরীতি ত্রিপুরা, ত্রিপুরার ১৭ বছরের সীতা রানি ত্রিপুরা, ধলাইয়ের ১৪ বছরের হাসিনা দেববর্মা এবং খোয়াইয়ের ১৭ বছরের সাইনা দেববর্মা। এছাড়াও ২৪ বছরের বিন্ধা দেববর্মা এবং ২১ বছরের জয়া রিয়াং নামে ২ প্রাপ্তবয়স্ক তরুণীকেও উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক ২ সন্দেহভাজন হলেন ধলাই, ত্রিপুরার ২৫ বছরের নির্মল দেববর্মা এবং ময়নাগুড়ি, জলপাইগুড়ির ৩২ বছরের চিন্ময় বাসক। উদ্ধার হওয়া তরুণী এবং আটক ব্যক্তিদের কাউন্সেলিংয়ের পর এনজিও ‘কোশি লোক মঞ্চ'-র মাধ্যমে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ৪ নাবালিকাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ২ প্রাপ্তবয়স্ক তরুণীর ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

পড়ুয়াদের ক্লাসে এবার ‘বিমা’! সরকারি স্কুলে LIC-র উদ্যোগ, হর ঘর বিমা’ ঘিরে নতুন নির্দেশ
আগস্ট ২৮, ২০২৬

LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
 

রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, ভেদাভেদ ভুলে মিলন উৎসব দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে
আগস্ট ২৭, ২০২৬

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব

রাস্তা বেহাল, সন্ধ্যা হলেই অন্ধকার! মণ্ডলপাড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
আগস্ট ২৭, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভাইয়ের হাতে নয়, রাখি এবার গাছের গলায়! পরিবার ভেবে সবুজকে বাঁচানোর শপথ খুদেদের
আগস্ট ২৭, ২০২৬

রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ

বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের , রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে
আগস্ট ২৭, ২০২৬

বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪

 

চোলাই রুখতে চেলাকাঠ হাতে রাতপাহারা, মহিলাদের প্রতিরোধে বাইক ফেলে পালাল কারবারি
আগস্ট ২৭, ২০২৬

চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা

মেয়েদের শাসন করাই দায় , পড়াশোনায় মন দিতে বলায় পুলিশকে ফোন অষ্টম শ্রেণির ছাত্রী
আগস্ট ২৭, ২০২৬

বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর

হেলমেট ছাড়াই বাইকে সওয়ার, লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
আগস্ট ২৭, ২০২৬

দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন

মানস সরোবরের পথে হড়পা বানের তাণ্ডব, খোঁজ নেই বারাসাতের সুস্মিতার
আগস্ট ২৭, ২০২৬

চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
আগস্ট ২৭, ২০২৬

চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান

একসঙ্গে ছয় সন্তানের কিলবিল! শান্তিপুরের সরকারি হাসপাতালে অভূতপূর্ব ঘটনা
আগস্ট ২৭, ২০২৬

একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা

এক ব্যাগে ১৩৩ মোবাইল! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল যুবক
আগস্ট ২৭, ২০২৬

এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক

ট্রেনে চেপেই মাদক পাচার! রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৪২ কেজি গাঁজা
আগস্ট ২৭, ২০২৬

রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন

গভীর রাতে কামালগাছি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা , বেপরোয়া গতির বলি ২
আগস্ট ২৭, ২০২৬

বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের