নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা নিয়ে রাখি উৎসব পালিত হল বারুইপুরের গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে। বিদ্যালয়ের কর্ণধার সুব্রত মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, পড়ুয়াদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ তৈরি হয়।
সূত্রের খবর, বারুইপুরের গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের কর্ণধার সুব্রত মণ্ডল জানান, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ঐক্য, সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। হিন্দু-মুসলিম-সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার সেই ভাবনাকেই সামনে রেখে প্রতি বছর এই অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের কর্ণধার আরও জানান, তার বাবার নামে প্রতিষ্ঠিত এই স্কুলে ২০১৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। এদিনের অনুষ্ঠানেও স্কুল চত্বরে দেখা যায় সম্প্রীতির ছবি। আগামী দিনেও এই ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই রাখি উৎসব পালন করা হবে।
সুব্রত মণ্ডলের বক্তব্য, 'আজও সমাজে বিভিন্নভাবে ভেদাভেদ তৈরির চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে কবিগুরুর দেখানো পথই আমাদের পাথেয়। রাখির মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে চাই। অশান্তি ও হানাহানি দূরে সরে গিয়ে সকলে ভালোবাসায় থাকুক, এটাই আমাদের কামনা।'
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের