নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - পড়াশোনায় মন না দেওয়ায় কেবল বকাবকি করেছিলেন অভিভাবকরা। তাতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাল অষ্টম শ্রেণির এক ছাত্রী। বাবা মায়ের বিরুদ্ধে বাড়িতে চরম অত্যাচার আর মারধরের মিথ্যা অভিযোগ তুলে সোজাসুজি পুলিশের জরুরি পরিষেবা ১১২ নম্বরে ফোন করে বসল বালুরঘাটের ওই ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে , অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কন্ট্রোল রুম থেকে বালুরঘাট থানায় খবর পাঠানো হয়। কোনও সময় নষ্ট না করে পুলিশ পৌঁছে যায় ছাত্রীর বাড়িতে। সেখানে গিয়ে ছাত্রীর বাবা মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। তবে তদন্তে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন ছবি। পুলিশকে ওই ছাত্রীর বাবা মা জানান, মেয়েকে মারধর করা হয়নি। পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় অভিভাবক হিসেবে তারা তাকে শুধুমাত্র বকাঝকা আর শাসন করেছিলেন। এরপরেই স্পষ্ট হয় বাবা মায়ের বিরুদ্ধে ছাত্রীর করা অভিযোগটি সত্য নয়। পরে পুলিশ ওই ছাত্রীর পড়াশোনার গুরুত্ব আর এ ধরনের জরুরি পরিষেবার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝায়। একই সঙ্গে অভিভাবকদেরও সতর্ক করা হয়। সন্তানদের সঙ্গে কথা বলার সময় তাদের আচরণ মানসিক অবস্থার প্রতি আরও সচেতন থাকতে হবে।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের