নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুলে পড়ুয়াদের এবার লাইফ ইনশিওরেন্স বা জীবনবিমা নিয়ে সচেতন করার উদ্যোগ। ‘হর ঘর বিমা’ অভিযানের অংশ হিসেবে রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে ভারতীয় জীবনবিমা নিগম বা এলআইসির তরফে। এই কর্মসূচির জন্য স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুলশিক্ষা দফতর।
স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, কলকাতার সব সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশিকায় সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা করার কথা বলা হয়েছে। LIC-র জওহরলাল নেহরু রোড শাখার ম্যানেজার-ইন-চার্জের আবেদনের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। স্কুলশিক্ষা ডিরেক্টরেটের প্রয়োজনীয় অনুমোদন-সহ সংশ্লিষ্ট বিদ্যালয় প্রশাসকদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচি পরিচালনা করতে বলা হয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তার কথায়, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। বিমার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সকলেরই জানা প্রয়োজন। এই কর্মসূচির ফলে অনেকেই উপকৃত হবেন বলে মনে করেন তিনি। তবে কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গীয় শিক্ষক সহ শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, বর্তমানে অধিকাংশ মানুষই বিমা সম্পর্কে ওয়াকিবহাল। ফলে এ বিষয়ে পৃথক সচেতনতামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানান তিনি। LIC-র এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের