নিজস্ব প্রতিনিধি , নাদীয়া - নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হতে চলেছে একটি মফস্বলের সরকারি হাসপাতাল। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দুই প্রসূতির গর্ভে রয়েছে তিনটি করে সন্তান। অর্থাৎ একই হাসপাতালে বর্তমানে মোট ছয় শিশুর চিকিৎসা চলছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন দুই প্রসূতি। আগামী দিনে তাদের সন্তানদের নিরাপদে পৃথিবীর আলো দেখানোর প্রস্তুতি চলছে।
চিকিৎসক সূত্রে জানা গেছে, নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা সুজাতা সাতরা এবং কাঞ্চন বিশ্বাস দুজনেই প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। প্রথমে তাঁদের গর্ভে দুটি করে সন্তান থাকার কথা জানা যায়। পরে ইউএসজি পরীক্ষায় তিনটি করে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের গাইনোকলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা শুরু হয়। চিকিৎসক জানান, দুজনেরই স্বাভাবিক পদ্ধতিতে গর্ভধারণ হয়েছে। তবে তিনটি সন্তান থাকায় কিছুটা ঝুঁকি রয়েছে।
দুই প্রসূতিই আর্থিক ভাবে দুর্বল পরিবারের। তাই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের পরিবর্তে সরকারি হাসপাতালের চিকিৎসার উপরই ভরসা রেখেছেন পরিবারের সদস্যরা। চিকিৎসকদের মতে, সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা পরিষেবা পেলে এমন ঝুঁকিপূর্ণ প্রসূতিরও নিরাপদে সন্তান প্রসব সম্ভব। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একই সময়ে দুই প্রসূতির গর্ভে তিনটি করে সন্তান থাকার ঘটনা বিরল। আগামী দিনে এই হাসপাতালেই জন্ম নিতে পারে তাদের মোট ছয় সন্তান।
মফস্বলের সরকারি হাসপাতালের চিকিৎসক জানান,' দুজন প্রসূতি মা আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসেছেন। দুজনেরই প্রায় পাঁচ মাসের গর্ভাবস্থা এবং দুজনের গর্ভেই রয়েছে তিনটি করে সন্তান। অর্থাৎ, দুজনেরই ‘ট্রিপলেট প্রেগন্যান্সি’। যমজ সন্তান তুলনামূলকভাবে পরিচিত হলেও, স্বাভাবিকভাবে তিনটি সন্তান একসঙ্গে গর্ভে আসার ঘটনা খুবই বিরল'।
তিনি আরও জানান, 'রিপোর্ট দেখে আমরা তাঁদের সামনে দু’টি বিকল্প রেখেছিলাম। একটি হল ‘ফিটাল রিডাকশন’, অর্থাৎ তিনটি ভ্রূণের মধ্যে একটি বাদ দেওয়া। কিন্তু দুই পরিবারই তাতে রাজি হননি। তারা তিন সন্তানকেই সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে চান।দুই মায়েরই আগে একটি করে সন্তান রয়েছে এবং আগের দু’টি প্রসবই সিজারিয়ান হয়েছিল। তাই এবারও তাঁদের সিজারিয়ান হওয়ার সম্ভাবনাই বেশি। তবে তিনটি সন্তান একসঙ্গে থাকায় গর্ভে এবং জরায়ুতে অতিরিক্ত চাপ তৈরি হবে। বিশেষ করে সময়ের আগে প্রসবের ঝুঁকি থাকে। তাই এই দুই প্রসূতিকে অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে'।
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের