নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মানস সরোবর দর্শনের স্বপ্ন নিয়ে নেপাল গিয়েছিলেন বারাসাতের সুস্মিতা ভট্টাচার্য। কিন্তু সেই তীর্থযাত্রাই এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন কেরুং এলাকায় ভয়াবহ হড়পা বানের পর থেকেই সুস্মিতার কোনও খোঁজ নেই। গত ২১ আগস্ট কলকাতার একটি পর্যটন সংস্থার সঙ্গে ৩০ জনের দলের নেপাল সফরে গিয়েছিলেন তিনি। প্রিয়জনের কোনও খবর না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট কলকাতার ‘চলো যাই ট্যুর ট্রাভেলার্সের' সঙ্গে ৩০ জনের একটি দলের অংশ হিসেবে নেপালের উদ্দেশ্যে রওনা দেন বারাসতের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। প্রথমে তারা পৌঁছান কাঠমান্ডুতে। সেখান থেকে পশুপতিনাথ মন্দির দর্শনের পর তাদের পরবর্তী গন্তব্য ছিল মানস সরোবর। পরিকল্পনা অনুযায়ী, নেপালের কেরুং হয়ে মানস সরোবরের দিকে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু তার আগেই নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় নেমে আসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।
বিপর্যয়ের পর থেকেই তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। দুর্গম পাহাড়ি এলাকা এবং ভয়াবহ হড়পা বানের জেরে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধারকারী দল ও পর্যটন সংস্থার পক্ষেও নিখোঁজদের অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। সুস্মিতার পরিবারের সদস্যরা এখনও আশায় বুক বেঁধে রয়েছেন। কোনওভাবে যদি তার সন্ধান পাওয়া যায়, সেই অপেক্ষাতেই প্রতিটি মুহূর্ত কাটছে পরিবারের।
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের