নিজস্ব প্রতিনিধি, হুগলী - হেলমেট ছাড়াই বাইকে সওয়ার হয়ে লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩২ বছরের এক যুবকের। গুরুতর জখম আরও এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির জিটি রোডের গোয়ারা কবরস্থানের সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তাপস সিং (৩২)। আহতের নাম অতনু ভূমিজ (২২)। দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়া এলাকায়। এদিন তাঁরা মোটরবাইকে জিটি রোড ধরে যাচ্ছিলেন। অভিযোগ, গোয়ারা কবরস্থানের সামনে একটি লরিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দু’জন। চারচাকা গাড়িটির সামনের একটি টায়ারও ফেটে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা, পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাপসকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর জখম অতনুর ডান পা ভেঙে গিয়েছে। ডান হাতেও চোট লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাইকে থাকা দুই যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চারচাকা গাড়িটিকে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে জিটি রোডে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের