নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রায় এক মাস সমুদ্রে নিখোঁজ থাকার পর অবশেষে দীঘার কাছে সন্ধান মিলল অন্ধ্রপ্রদেশের একটি মৎস্য ট্রলারের। দীঘা মোহনার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় ট্রলারটিকে দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত অবস্থায় ট্রলারটি ভাসতে ভাসতে দীঘার উপকূলের কাছে চলে আসে বলে জানা গেছে। খবর পেয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।
মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে , অন্ধ্রপ্রদেশের ‘মাতুয়ানামা’ নামের ওই মৎস্য ট্রলারটি মাছ ধরতে বেরিয়ে প্রায় ২৮ দিন ধরে নিখোঁজ ছিল। বুধবার দীঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় আচমকাই ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর দীঘা মোহনা এলাকার 'মা কালীগঙ্গা' নামক একটি ট্রলারের মাধ্যমে ওই ট্রলারের কাছে পৌঁছন মৎস্যজীবীরা। বিকল হয়ে পড়া ট্রলারটিকে মোহনার পাড়ের দিকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। অন্ধ্রপ্রদেশের ওই ট্রলারে মোট ৮ জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী সূত্রের দাবি, তারা সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন। দীর্ঘদিন সমুদ্রে থাকার পর তাদের উদ্ধারের জন্য স্থানীয় মৎস্যজীবীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
কালীগঙ্গা-দীঘা মোহনা এলাকার ট্রলারের মালিক সুমন্ত বর্মন নিজের ট্রলার নিয়ে বিকল হয়ে পড়া অন্ধ্রপ্রদেশের ট্রলারটিকে মোহনার দিকে নিয়ে আসার কাজে সহযোগিতা করছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি শুরু করেছে পুলিশ। রামনগর থানার পিএসপি এবং ডিএনটি-র নেতৃত্বে পুলিশকর্মীরা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গেছে। প্রায় এক মাস সমুদ্রে নিখোঁজ থাকার পর ট্রলারটির সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে মৎস্যজীবী মহলে। ট্রলারে থাকা মৎস্যজীবীদের নিরাপদে তীরে ফিরিয়ে আনতে জোরকদমে চলছে উদ্ধারকাজ।
ঘটনা প্রসঙ্গে মাঝি সুমন্ত বর্মনের বক্তব্য,'আমরা মাছ ধরতে যাচ্ছিলাম। আজকে সাড়ে ১০ নাগাদ ওই মৎস্যজীবীদের আমরা দেখতে পাই। ওদের দেখে সন্দেহ হওয়াতে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। জানতে পারি ওদের বাড়ি অন্ধ্রপ্রদেশে। ওরা জানায় যে ২৮ দিন ধরে ইঞ্জিন খারাপ অবস্থায় জলের ওপর ভেসে রয়েছে। কোনো খাবারও নেই। তৎক্ষণাৎ আমরা আমাদের কাছে তৎকালীন মজুত থাকা জল,বিস্কিট, শুকনো খাবার ওদের দিলাম। তারপর ১ ঘন্টার মধ্যে ভাত রান্না করেও খাওয়ালাম। বর্তমানে ওদের মেডিক্যালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে'।
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের