নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি তুলল তার পরিবার। রবিবার রাতে উত্তর ট্যাংরাবেড়িয়ায় বাড়ির কাছেই খুন হন বাপি। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ইতিমধ্যেই বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে , পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় মৃতের পরিবার। তাদের দাবি, ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে সিবিআই তদন্ত করা হোক। তাদের অভিযোগ, বিজেপি করার কারণে দীর্ঘ ১৮ বছর ঘরছাড়া ছিলেন বাপি প্রামাণিক। রাজনৈতিক কারণেই তাকে নিশানা করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতের পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের দুই নেতা বাপিকে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব তিনি গ্রহণ না করায় তাকে খুন হতে হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
অন্যদিকে, খুনের ঘটনায় ধৃত বিজেপি পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের স্ত্রী তার স্বামীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। তার অভিযোগ, ঘটনার সঙ্গে সুজনের কোনও যোগ নেই। ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবির পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। এখন তদন্তে খুনের প্রকৃত কারণ সহ অভিযুক্তদের ভূমিকা কী, তা স্পষ্ট হওয়ার অপেক্ষা।
ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম করের বক্তব্য ,'সুজন মণ্ডলকে বহুদিন আগেই দল থেকেই বহিস্কার করা হয়েছে। সে আর আমাদের বিজেপি পার্টির সদস্য নয়। যারা গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল বাহিনীর হার্মাদ। ওরা বিভিন্ন সময় আমাদের কার্যকর্তাদের ঘরছাড়া করে রেখেছিল। বাপি দীর্ঘ বছর ঘরছাড়া ছিল , ওর আশঙ্কা ছিল ওকে মেরে ফেলা হবে। সেটাই হলো শেষ পর্যন্ত। পুলিশ আমাদের আশ্বস্ত করেছে যে দোষীদের শাস্তি হবে। আর সেটা যদি না হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টির সুরাহা অবশ্যই করবেন'।
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের