নিজস্ব প্রতিনিধি , মালদহ - নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারদর নিয়ন্ত্রণে ফের সক্রিয় জেলা প্রশাসন। কালোবাজারি সহ কৃত্রিম সংকট রুখতে মালদহের গাজোলের দৈনিক কৃষক বাজারে আচমকা অভিযান চালাল প্রশাসনের বিশেষ দল। সবজি থেকে শুরু করে মুদি ও ফলের দোকানেও চলে নজরদারি। অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ নিয়ম না মেনে ব্যবসা করা নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের অভিযানে মূলত আলু, পেঁয়াজ-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সহ গুণগত মান খতিয়ে দেখা হয়। পাশাপাশি খুচরো ও পাইকারি বিক্রেতারা দোকানে সঠিক মূল্য তালিকা টাঙিয়েছেন কি না, কেনাবেচার বৈধ রসিদ বা মেমো রাখছেন কি না, তাও যাচাই করেন আধিকারিকরা। সবজি বাজারের পাশাপাশি গাজোল হাটের একাধিক মুদি দোকান, তেল-মশলার দোকান, ফলের দোকানেও যান প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন প্যাকেটজাত খাবারের মেয়াদ উত্তীর্ণের তারিখও পরীক্ষা করে দেখা হয়।
অভিযানের সময় সবজি বাজারে পেঁয়াজের তুলনামূলক চড়া দাম নজরে আসে আধিকারিকদের। কেন অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, তা নিয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়ম মেনে ব্যবসা করার জন্য দেওয়া হয় কড়া সতর্কবার্তা। অন্যদিকে, একটি মুদি দোকানে চিনির দাম নিয়েও অসঙ্গতি ধরা পড়ে। অতিরিক্ত দামে চিনি বিক্রির কারণ জানতে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। একইসঙ্গে ক্রয়ের আসল বিল বা মেমো দেখাতে বলা হয়। তবে ব্যবসায়ী বৈধ রসিদের পরিবর্তে একটি ‘কাঁচা মেমো’ দেখান বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য দামে কিনতে পারেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ কালোবাজারি করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই অভিযান। আগামী দিনেও এই ধরনের ঝটিকা অভিযান চলবে। কোনও রকম অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের