নিজস্ব প্রতিনিধি, মালদহ - রাখি বন্ধন উপলক্ষ্যে অভিনব উদ্যোগ মালদহ শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে। ভাই-বোনের পাশাপাশি গাছের গায়ে রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নিল খুদে পড়ুয়ারা। গাছকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করে তার যত্ন নেওয়ার অঙ্গীকার করে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালদহের মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখিবন্ধন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই গাছের গায়ে রাখি বাঁধে পড়ুয়ারা। শুধু রাখি বাঁধাই নয়, গাছকে ভালোবাসা, গাছের যত্ন নেওয়া অকারণে গাছ কাটতে না দেওয়ার শপথও নেয় তারা। পাশাপাশি অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করার বার্তা দেয় খুদে পড়ুয়ারা। ছোট থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ তৈরি করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাখিবন্ধনের দিনে খুদে পড়ুয়াদের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পরিবেশপ্রেমীরাও পড়ুয়াদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। গাছকে ভালোবাসা পরিবেশ রক্ষার এই বার্তাই রাখিবন্ধনের দিনে আলাদা মাত্রা দিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ প্রধান বলেন, 'বইয়ের পাতায় পরিবেশ রক্ষার পাঠ পড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চাই, শিশুরা শুধু পরিবেশ রক্ষার কথা পড়বে না, নিজেরাই পরিবেশ রক্ষার দূত হয়ে উঠবে।'
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্রিয়ান সরকার বলে, 'আজ আমরা গাছকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছি। গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল-ফুল দেয়। তাই গাছ বাঁচানোর দায়িত্বও আমাদের। আজ আমরা শপথ করেছি, গাছ কাটব না, সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করব।'
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের