নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - রাশিয়ার তেল কিনলে এবার বড় মাশুল গুনতে হতে পারে। ভারতের উপরও ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর রাস্তা খুলছে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ ঘিরে তাই বাড়ছে উদ্বেগ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
শুক্রবার মার্কিন সেনেটে বিলটি পাস হয়। চূড়ান্ত ভোটাভুটিতে পক্ষে পড়ে ৮৬টি ভোট। বিপক্ষে ছিল ১১টি। এর আগে বিলটি সেনেটে বেশ কয়েকটি প্রক্রিয়াগত বাধা পেরিয়েছিল। তখন পক্ষে ভোট দিয়েছিলেন ৮৬ জন সেনেটর। বিপক্ষে ছিলেন ১২ জন। এ বার বিলটি পাঠানো হবে হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভে। সেখানেও অনুমোদন মিললে বাকি থাকবে প্রেসিডেন্টের স্বাক্ষর।
বিলে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য করা দেশগুলিকে নিশানা করা হয়েছে। আমেরিকার বক্তব্য, রুশ তেল বা অন্য জ্বালানি কিনে ওই দেশগুলি পরোক্ষে ইউক্রেনে রুশ আগ্রাসনকে সাহায্য করছে। তাই এমন দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। বিল আইনে পরিণত হলে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ট্রাম্প।
মার্কিন প্রশাসনের অভিযোগ, তেল বিক্রি থেকে বিপুল রাজস্ব পাচ্ছে রাশিয়া। সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে কাজে লাগাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেই আয়ের পথ আটকে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সেনেটে বিল পাশ হওয়ার পর ইউক্রেনের পাশে থাকার বার্তাও দিয়েছে ওয়াশিংটন। এক মার্কিন সেনেটরের বক্তব্য, 'ইউক্রেনের মানুষকে বলতে চাই, আপনারা একা নন'। পুতিনকে উদ্দেশ করে তাঁর বার্তা, 'আপনি কোনও দিন ইউক্রেন দখল করতে পারবেন না'।
এই প্রস্তাব কার্যকর হলে সমস্যায় পড়তে পারে ভারত। রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চিন। তার পরেই রয়েছে ভারত। এছাড়াও স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজ়ারবাইজান ও জাপান রুশ জ্বালানির গুরুত্বপূর্ণ ক্রেতা। ফলে বিল আইনে পরিণত হলে এই দেশগুলির উপরও বাড়তি চাপ তৈরি হতে পারে। আইন কার্যকর হওয়ার পরও যদি কোনও দেশ রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায়, তাদের পণ্যে শুল্ক বসাতে পারবেন ট্রাম্প। ফলে দিল্লির সামনে তৈরি হতে পারে নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ।
রুশ তেল নিয়ে ভারতের অবস্থানও তাই নতুন করে আলোচনায় এসেছে। তবে এখনই ভারতের নীতি বদলানোর কোনও ঘোষণা হয়নি। এর আগে এই বিল নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল বিদেশ মন্ত্রক। দিল্লির তরফে জানানো হয়েছিল, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট মার্কিন কর্তাদের সঙ্গেও আলোচনা চলছে। দেশের স্বার্থের কথা মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে ১৪০ কোটি মানুষের জ্বালানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিল বিদেশ মন্ত্রক।
এখন নজর মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভের দিকে। সেখানে বিলটি কী ভাবে এগোয়, সেটিই গুরুত্বপূর্ণ। দুই কক্ষে অনুমোদন মিললে ট্রাম্পের স্বাক্ষরই হবে শেষ ধাপ। তাঁর সইয়ের পরই রুশ জ্বালানি কেনা দেশগুলির বিরুদ্ধে নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর করার পথ খুলে যাবে।
ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির
নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন
একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা
বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন
বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়
প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা
যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের