নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাখি বন্ধনের উৎসবে এবার অন্যরকম ছবি বসিরহাটে। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের স্মরণে গাছে রাখি পরালেন স্থানীয়রা। পাশাপাশি সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে পালন করা হল সম্প্রীতির রাখি বন্ধন। সীমান্ত থেকে সুন্দরবন, পরিবেশ রক্ষা ও সম্প্রীতির বার্তায় এবার রাখি উৎসবে মিশল বিষাদের সুর।
স্থানীয় সূত্রে জানা গেছে , বসিরহাট থেকে সুন্দরবনের এলাকাগুলিতে রাখি বন্ধন উৎসব পালিত হল ভিন্ন আঙ্গিকে। নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু সহ নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের স্মরণে গাছকে রাখি পরিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করার বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডের মিঠু দে, রাজু দে, আরশাদ আলী মোল্লা, পারমিতা মজুমদার, অমিত মজুমদার, বিকাশ ঘোষ-সহ একাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ম্যানগ্রোভ-সহ বিভিন্ন গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন তারা। শুধু পরিবেশ নয়, ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরকে রাখি পরিয়েও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় একইভাবে সম্প্রীতি ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে রাখি বন্ধনের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই ইতিহাসের কথাও স্মরণ করিয়ে দেন উদ্যোক্তারা। তবে এবারের উৎসবে ছিল বিষাদের সুরও। নেপালের ভয়াবহ জলপ্রলয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, অনেকে এখনও নিখোঁজ। সেই ঘটনার পাশাপাশি বসিরহাটের নিখোঁজ শিক্ষক দম্পতির কথাও স্মরণ করা হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নিখোঁজদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই পালিত হল এবারের রাখি বন্ধন উৎসব।
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের