নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দিনের আলো ফুরোতেই সুবর্ণরেখার পাড়ে যেন জনসমুদ্র। কেশিয়াড়ি থেকে দাঁতনের সোনাকোনিয়া, রাতভর নদীর ঘাটগুলিতে ভিড় জমালেন হাজার হাজার পুণ্যার্থী। রাখিপূর্ণিমার পুণ্যলগ্নে নদী থেকে জল তুলে কেউ রওনা দিলেন ওড়িশার চন্দনেশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে, আবার কেউ স্থানীয় শিবমন্দিরে জল ঢালতে শুরু করলেন পদযাত্রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কেশিয়াড়ির সুবর্ণরেখার পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। জঙ্গলকন্যা সেতু থেকে সোনাকোনিয়ার বিস্তীর্ণ নদীঘাট , সর্বত্রই দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। পরিস্থিতি সামাল দিতে ঘাটে ঘাটে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। মূলত রাতের সময়টাকেই জল সংগ্রহের জন্য বেছে নেন বহু পুণ্যার্থী। দিনের চড়া রোদ ও গরম এড়িয়ে দীর্ঘ পথ হাঁটার সুবিধার জন্যই রাতের দিকে নদীর ঘাটে আসেন তারা। কেশিয়াড়ি, বেলদা, নারায়ণগড়ের পাশাপাশি পড়শি রাজ্য ওড়িশা থেকেও বহু মানুষ সুবর্ণরেখার জল সংগ্রহ করতে হাজির হন।
দাঁতন থানার সোনাকোনিয়া এলাকাতেও সকাল থেকেই সুবর্ণরেখার তীরে ছিল পুণ্যার্থীদের ভিড়। নদীতে পুণ্যস্নান সেরে কলসিতে জল ভরে ওড়িশার চন্দনেশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তারা। কারও গন্তব্য ৩০ কিলোমিটার, আবার কারও ৪০ কিলোমিটার দূরে। কাঁধে জলের বাঁক নিয়ে সারারাত পায়ে হেঁটে সেই পথ পাড়ি দেন ভক্তরা। কেউ আবার কেশিয়াড়ির বিভিন্ন নদীঘাট থেকে জল সংগ্রহ করে স্থানীয় শিবমন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। মনস্কামনা পূরণ সহ পুণ্যলাভের আশায় দীর্ঘ পথের ক্লান্তিকেও উপেক্ষা করেন তারা।
তবে এবারে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক ছিল। অন্যান্য বছরের তুলনায় সুবর্ণরেখায় জলের পরিমাণ ছিল বেশি। কানায় কানায় জল এবং প্রবল স্রোতের মধ্যে রাতের অন্ধকারে বিপদ এড়াতে বিশেষ সতর্ক ছিল প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত একাধিক ঘাটে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নদীঘাটগুলিতে যান কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমরমও। প্রশাসনের কড়া নজরদারি সহ নিরাপত্তার মধ্যেই শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয় হাজার হাজার পুণ্যার্থীর এই জলযাত্রা।
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের