নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এই সমঝোতা হলে বদলাতে পারে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
আমেরিকা ও ইরানের সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় বাড়ছে নিরাপত্তা সহযোগিতা। সেই পরিস্থিতিতেই তিন দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির আলোচনা এগিয়েছে। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল। তবে সাম্প্রতিক ঘটনাবলি সেই প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের দাবি, চুক্তির বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও দাবি করেছে, জেদ্দায় এই চুক্তি সই হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও দেশের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই চুক্তি বাস্তবায়িত হলে ভবিষ্যতের সামরিক পরিস্থিতিতে পাকিস্তান দুই দেশের সহযোগিতা পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘর্ষ হলে সৌদি আরব ও তুরস্কের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন। হামলার দায় নেয় লস্করের ছায়া সংগঠন টিআরএফ। এরপর ৭ মে ভোররাতে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত আনা হয়। এরপর ভারতের সীমান্তবর্তী এলাকা ও সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তান। সেই হামলার জবাব দেয় ভারতীয় বাহিনীও।
ভারতের অভিযানে পাকিস্তানের অন্তত ১১টি বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়। ভারতীয় সেনার বক্তব্য অনুযায়ী, ১০০-র বেশি জঙ্গি এবং ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হয়। পরে ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় দিল্লি। মাত্র ৮৮ ঘণ্টার অভিযানে পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোয় বড় ধাক্কা লাগে। সেই ঘটনার পর ফের একই ধরনের পরিস্থিতি তৈরি হলে কী হবে, তা নিয়ে চলছে জোর আলোচনা।
এর আগে তৎকালীন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন, 'অপারেশন সিঁদুর এখনও চলছে'। ভারতবিরোধী কার্যকলাপে লাগাম না দিলে পাকিস্তানকে কঠিন ফল ভুগতে হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।তাঁর বক্তব্যে সম্ভাব্য ‘অপারেশন ২.০'-এর ইঙ্গিতও মিলেছিল। সেই আবহেই পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সমঝোতা ঘিরে কৌশলগত মহলে বাড়ছে উদ্বেগ। আগামী দিনে এই চুক্তি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, হাফিজ সইদের প্রশংসায় শেখ রশিদ, ঘিরে তীব্র বিতর্ক
ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির
নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন
একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা
বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন
বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়
প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা
যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের