নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - রাস্তা বেহাল, বাড়িতে ঠিকমতো জল নেই, সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় এলাকা। একাধিক সমস্যায় জেরবার বারুইপুরের সীতাকুণ্ডু মণ্ডলপাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার কথা পঞ্চায়েতকে জানিয়েও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুর রামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মণ্ডলপাড়া ৭০ নম্বর বুথে দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, নতুন সাবমার্সিবল বসানো হলেও সেখান থেকে ঠিকমতো জল পাওয়া যাচ্ছে না। এমনকী বাড়ির কল থেকেও নিয়মিত জল পড়ছে না বলে অভিযোগ।শুধু রাস্তা, পানীয় জল নয়, এলাকার লাইট পোস্টগুলিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। ফলে সন্ধ্যার পর অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে গিয়ে সমস্যার কথা জানানো হলেও স্থায়ীভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, পঞ্চায়েতের তরফে এলাকায় কত টাকা খরচ হয়েছে, কোন খাতে কী কাজ হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় যে সমস্ত কাজের জন্য টাকা খরচ দেখানো হয়েছে, বাস্তবে তার অনেকটাই হয়নি বলে অভিযোগ।
এই সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব, উপপ্রধান কাহার সদ্দার রয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। অভিযোগ, সমস্যার কথা জানাতে পঞ্চায়েতে গেলে কখনও কখনও হুমকির মুখেও পড়তে হয়েছে তাদের।
স্থানীয় বাসিন্দা বিরেন মণ্ডল জানান, 'প্রায় ১৫ বছর ধরে রাস্তার এই বেহাল অবস্থা। ড্রেন, স্কুলের ঘর, পানীয় জল আলোর সমস্যাও রয়েছে। বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এমনকি যখনই সমস্যা জানাতে গেছি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান আমাদের হুমকি দিয়েছে।আমরা চাই, দ্রুত রাস্তা-সহ এলাকার সমস্ত সমস্যার সমাধান করা হোক।'
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের