নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR শুনানি প্রক্রিয়ার মাঝে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। সিউড়িতে SIR হিয়ারিং নোটিশ পেয়ে শুনানিতে হাজির হতে না পারার মানসিক চাপে মৃত্যু হল এক বৃদ্ধার। SIR এর মানসিক চাপে পড়েই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃত বৃদ্ধার নাম অঞ্জলি মণ্ডল। তিনি বীরভূম জেলার সিউড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, অঞ্জলি দেবী আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মধ্যেই SIR হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকে তিনি আরও বেশি মানসিক চাপের মধ্যে পড়ে যান। গত ৮ জানুয়ারি তার শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি শুনানিতে যেতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট BLO কে জানানো হয়। তবে অভিযোগ, এর পরেও বাড়িয়ে হেয়ারিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। বৃদ্ধার ছেলে নিমাই মণ্ডল জানান, ' আগে থেকেই একটু অসুস্থ ছিল কিন্তু। নোটিশ পর পর থেকে আরও বেশি করে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ২০০২ সালের তালিকায় নাম ছিল না কিন্তু তার আগে ভোট দিয়েছিল তাই আরও বেশি চিন্তা করতো।'
বৃদ্ধার ছেলের আরও অভিযোগ, ' ৮ তারিখ হেয়ারিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিল কিন্তু অসুস্থ থাকার কারণে যেতে পারিনি। আর তারপর থেকেই আরও বেশি করে চিন্তা করতে শুরু করেছিল। BLO কে জানানো হয়েছিল কিন্ত তারাও কোনো ব্যবস্থা নেয়নি।' খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দেন।
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের