699ef183b333e_IMG-20260225-WA0087
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ বিকাল ০৬:২৮ IST

পাহাড়ের বুকে ফের পশু প্রেমের নিদর্শন , গাড়ি চালকদের সতর্কবার্তা জানিয়ে বিজ্ঞাপন আমজনতার

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - কোথাও পশুদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয় আবার কোথাও তাদের অগাধ ভালবাসা দেওয়া  হয়। এমনই পৃথিবীতে বাস করি আমরা সকলে। তবে পাহাড়ের সঙ্গে পশুদের একটি সুন্দর সম্পর্ক আছে। বিশেষ করে পথ কুকুরদের। তাই শহরের বুকে যেখানে নিয়মিত মানুষদের অবহেলার শিকার হতে হয় পথ কুকুরদের ঠিক তেমনই পাহাড়ে রীতিমত সম্মান জানানো হয় তাদের। ঠিক এইভাবে যে , তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। ফের তেমনই একটি পশু প্রেমের নিদর্শন দেখা গেল শিলিগুড়ির বুকে।

পাহাড়ের বুকে শুধু স্থানীয়রা নয় , পর্যটকরাও কুকুরদের প্রতি ভালবাসা উজাড় করে দেয়। তবে তাদের মধ্যে প্রকৃত পশুপ্রেমী গুটি কয়েক। আসলে পাহাড়ি কুকুরদের দেখতে যেমন মিষ্টি ঠিক তেমনই তাদের আপ্যায়ন থাকে চোখে পড়ার মত। মন থেকে তারা পর্যটকদের স্বাগত জানায়। পাহাড়ে ঘুরতে গেলে পশুপ্রেমীরা সেই পথ কুকুরদের সঙ্গে ছবি তুলবেই। কিন্তু শহরের বুকে সেই কুকুররাই নিয়মিত দুর্ঘটনার শিকার হয়। মানুষের হেহ সহ্য করতে হয়।

সমাজে বেপরোয়া গাড়ি চালকদের জেরে পথ কুকুরদের আহত হওয়ার ঘটনা নতুন নয়। কখনও বেপরোয়া গতি তো কখনও মদ্যপ চালকের জেরে। তবে এগুলো এবার বন্ধ হোক। বহু সরকারি ছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পথ কুকুরদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছে। এবার উদ্যোগ নিল পাহাড়ের আমজনতা।

বেপরোয়া গাড়ি চালকদের থেকে পথ কুকুরদের রক্ষা করতে নয়া উদ্যোগ নেওয়া হল শিলিগুড়িতে।  TV ১৯ বাংলার এক কর্মচারীর চোখে পড়ল শিলিগুড়ি বিধান পার্কের একটি মানবিক পোস্টার। যেখানে পথ কুকুরদের ছবি দিয়ে লেখা আছে , 'সাবধান'। আরও লেখা , "গাড়ি আসতে চালান। সামনে ৪/৫ টা বাচ্চা কুকুর আছে। আপনার সাবধানতা কোনো প্রাণ বাঁচাতে পারে।" নিচে শুয়ে রয়েছে কয়েকটি বাচ্চা কুকুর ও তাদের মা।

অনেক সময় বাচ্চা কুকুররা ঘুরে বেড়াতে গিয়ে কোনো গাড়ির তলায় চাপা পড়ে যায়। সরার জায়গা পায় না। সেই সময় মা কুকুরটি হয়তো হন্যে হয়ে অন্যদিকে খুঁজে বেড়ায়। আবার কখনও তাদের জায়গাতেও বেপরোয়া গাড়ি চালিয়ে আহত করা হয়। সেইসব আশঙ্কা এড়াতেই এহেন পোস্টার টাঙানো হয়েছে স্থানীয়দের দ্বারা। তবে শুধু পাহাড়ি এলাকায় নয় , সব জায়গাতেই পথ কুকুরদের ওপর মানবিক হওয়া উচিত বলে দাবি পশুপ্রেমী-সহ সাধারণ মানুষের।।

আরও পড়ুন

রথ ঘিরে উৎসবের ছবি মহিষাদলে , সকাল থেকে ভক্তদের ভিড়
জুলাই ১৬, ২০২৬

সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের

তারাপীঠের রথযাত্রায় নতুন রথে মা তারা, ভক্তদের জন্য ১০ হাজার লাড্ডুর আয়োজন
জুলাই ১৬, ২০২৬

রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়

I LOVE YOU TOO না বলায় চরম নৃশংসতা , ছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন প্রেমিকের
জুলাই ১৬, ২০২৬

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন 

ডাক্তারি ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী , বেজায় চটলেন অব্যবস্থা দেখে
জুলাই ১৬, ২০২৬

হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী

সন্ধ্যা হলেই বাঁশবাগান পরকীয়ায় মজে স্ত্রী , আচমকা নিখোঁজ স্বামী
জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
 

মাহেশের রথ মানেই ৫৬ ভোগের মহোৎসব, জগন্নাথের প্রিয় মিষ্টান্ন তালিকায়
জুলাই ১৬, ২০২৬

শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন

বড়সড় ফাটল , হেলে পড়েছে স্কুল ভবন ! খোলা আকাশের নিচেই পড়াশোনা
জুলাই ১৬, ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের

ঐতিহ্যের টানে আতপুর রাজবাড়ির রথযাত্রা , সূচনায় মন্ত্রী অর্জুন সিং
জুলাই ১৬, ২০২৬

আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর

সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে পোস্টার , জেলা কার্যালয়ের সামনেই বিজেপির বিক্ষোভ
জুলাই ১৬, ২০২৬

ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে

মাদ্রাসার আড়ালে বিদেশি অর্থের লেনদেন , জঙ্গি যোগের খোঁজে আব্দুল্লার বাড়িতে ATS
জুলাই ১৬, ২০২৬

হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান

মায়াপুরে রথযাত্রায় সস্ত্রীক দিলীপ ঘোষ , ইসকনে আরতি–গোসেবায় অংশ নিলেন বিজেপি মন্ত্রী
জুলাই ১৬, ২০২৬

রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ

ফুর্তিতে মজে ডাক্তার , কঞ্চিমার্কা চিকিৎসা কর্মীদের মাতব্বরিতে বেঘোরে মৃত্যু রোগীর
জুলাই ১৬, ২০২৬

মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়

রথযাত্রায় ভক্তদের জন্য বড় সুখবর , অতিরিক্ত হাওড়া–দীঘা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা
জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে

চিকেনস নেক সুরক্ষায় বড় পদক্ষেপ, শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ
জুলাই ১৫, ২০২৬

১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ

পায়ের পর এবার হাত, অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসার মাশুল গুনতে হল শিশুকে
জুলাই ১৫, ২০২৬

অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...