নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে পালাবদলের পর থেকে মাদক পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সেই আবহেই নবদ্বীপে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় ট্রাক ও স্করপিও গাড়ি থেকে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু রোডের পুরোনো টোল প্লাজা এলাকায় নজরদারি চালানো হয়। সন্দেহজনক একটি ট্রাককে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই ধানের ভূষির মধ্যে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ট্রাকটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল একটি স্করপিও গাড়ি। দুই গাড়ি থেকে চালক সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে এই মাদক নদীয়ার নাজিপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এক লেবার বলেন,'আমাদের ডেকে পাঠানো হয়েছিল গাড়ি খালাসির জন্য। গাড়ি খালাস করার সময় দেখি সামনের দিকে ৪ বস্তা ভর্তি আর ২ বস্তা হাফ গাঁজা। প্রচুর ঝাঁঝালো গন্ধ ছিল। ধানের তুষের ভিতরে লুকিয়ে রাখা ছিল। শুকনো কাঁচা মাল ভর্তি ছিল বস্তাতে'।
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের