নিজস্ব প্রতিনিধি , হুগলী - একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ধনিয়াখালিতে। সোমসপুর দুলেপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় মা, বাবা সহ তাদের ১৭ বছরের মেয়ের দেহ। তবে ঘরের দেওয়ালে পেন্সিলে লেখা একটি বার্তাকে ঘিরেই আরও ঘনীভূত হয়েছে রহস্য। সেখানে ৩ জনের মৃত্যুর জন্য ২ জনকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মৃতদের নাম উত্তম চাঁই, তাঁর স্ত্রী রূপা চাঁই এবং মেয়ে অঙ্কিতা চাঁই। ধনিয়াখালির সোমসপুর দুলেপাড়ার একটি দোতলা বাড়ির একতলা ভাড়া নিয়ে থাকতেন তারা। রাস্তার ধারের ওই বাড়িতে মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকের একটি ঘর থেকেই ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাঁই পরিবারের আদি বাড়ি ডানকুনির ভাদুয়া এলাকায়। কয়েক মাস আগে ধনিয়াখালিতে এসে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তারা। প্রতিবেশীদের দাবি, এলাকার কারও সঙ্গে পরিবারের সদস্যদের খুব একটা মেলামেশা ছিল না। বেশিরভাগ সময় বাড়ির দরজায় তালা দেওয়া থাকত। শুক্রবার বাড়ি থেকে কাউকে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়।
পরে ধনিয়াখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে ৩ টি দেহ উদ্ধার করে। তবে দেহ উদ্ধারের পাশাপাশি ঘরের দেওয়ালে পেন্সিলে লেখা একটি বার্তাও নজরে আসে পুলিশের। সেখানে লেখা ছিল, ‘আমাদের ৩ জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ মুর্মু, ইন্দ্রাণী সিংহ রায়…’। এই লেখা আদৌ কোনও সুইসাইড নোট কি না, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবীন্দ্রনাথ মুর্মু এবং ইন্দ্রাণী সিংহ রায় কারা, তাদের সঙ্গে মৃত পরিবারের কী সম্পর্ক তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের সদস্যরা কোনও আর্থিক সমস্যায় ভুগছিলেন কি না, অথবা তারা কোনও ধরনের হুমকি পেয়েছিলেন কি না, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের ৩ সদস্য একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে দেওয়ালে লেখা বার্তা এবং সেখানে উল্লেখ করা নামগুলির বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ৩ টি দেহ ময়নাতদন্তের জন্য ধনিয়াখালি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের