নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের ট্যাব কেলেঙ্কারি নিয়ে বড় পদক্ষেপ CID-র। ২০২৪ সালে রাজ্যজুড়ে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেই মামলাতেই এবার গ্রেফতার হলেন হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ করণিক। শুক্রবার সকালে CID-র হাতে গ্রেফতার হন প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও করণিক রাজেশ চৌধুরী। তাঁদের মালদহ জেলা আদালতে পেশ করা হলে ৫ দিনের CID হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গেছে , ২০২৪ সালের নভেম্বর মাসে রাজ্যজুড়ে প্রকাশ্যে আসে ট্যাব কেলেঙ্কারি। অভিযোগ ওঠে, সরকারি প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। মালদহ জেলাতেও একাধিক স্কুলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। হরিশ্চন্দ্রপুর থেকে বৈষ্ণবনগর, এমনকি হবিবপুরের বেশ কয়েকটি বিদ্যালয়ের বিরুদ্ধেও ট্যাবের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসে। ঘটনার তদন্তভার দেওয়া হয় CID-কে। সেই সময় মালদহ সহ উত্তর দিনাজপুরের ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল CID।
তবে তদন্তের পরবর্তী সময়ে অনেকটাই থমকে যায় বলে অভিযোগ। এরপর রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু করে CID। সেই তদন্তের সূত্র ধরেই এবার হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ করণিককে গ্রেফতার করা হয়।
CID সূত্রে অভিযোগ, ওই স্কুলের ৯১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছিলো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মালদহে। বিষয়টি নিয়ে তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
পাশাপাশি, বিদ্যালয়ের করণিক রাজেশ চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক নিজেই করণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গেছে। এরপর দীর্ঘ সময় তদন্তের গতি কার্যত থমকে ছিল। এবার নতুন করে তদন্ত শুরু হওয়ার পর CID আধিকারিকরা প্রধান শিক্ষক দুলাল মণ্ডল এবং করণিক রাজেশ চৌধুরীকে গ্রেফতার করেন। দুজনকেই শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। আদালত তাদের ৫ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে। ট্যাবের টাকা কোন অ্যাকাউন্টে গেছিলো, কীভাবে পড়ুয়াদের টাকা অন্যত্র সরানো হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না , তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের