6a8882b1545cd_image (6)
আগস্ট ২১, ২০২৬ রাত ১০:২৪ IST

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় ক্ষোভ , অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তবে একাধিক জায়গায় এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ সামনে আসছে। আর এই অভিযোগেই এবার প্রশাসনিক দফতরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। জেলাশাসকের দফতরে বৈঠকের মাঝেই বিক্ষোভের মুখে পড়লেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পূর্বনির্ধারিত বৈঠক ছেড়ে নীচে নেমে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে বাধ্য হন মন্ত্রী।

শুক্রবার একটি কর্মসূচিতে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জেলাশাসকের দফতরে ঢোকার সময়ই একদল মহিলা তাকে ঘিরে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ জানান। তাদের দাবি, কয়েক মাস ধরে প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এরপর জেলাশাসকের দফতরে বৈঠক শুরু হলে বিক্ষুব্ধ মহিলাদের একাংশ সেখানে পৌঁছে যান। নীচতলায় তাদের বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত বৈঠক মাঝপথে ছেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে নীচে নামেন অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গুছাইত।

বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে তাদের এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হচ্ছে। এসডিও অফিসে গেলে পুরসভায় যেতে বলা হচ্ছে, আবার পুরসভায় গেলে পাঠানো হচ্ছে এসডিও অফিসে। ফলে সমস্যার সমাধান না হয়ে হয়রানিই বাড়ছে বলে অভিযোগ তাদের।  পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী মহিলাদের কিছুটা সময় দেওয়ার আবেদন করেন।

একইসঙ্গে যারা প্রকল্পের টাকা পাননি, তাদের এসডিও অফিসে গিয়ে নাম, ফোন নম্বর এবং এনরোলমেন্ট নম্বর জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। কেন ভেরিফিকেশনের সময় কারও নাম বাদ গেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেন অগ্নিমিত্রা। মন্ত্রী জেলাশাসককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন, যাতে অভিযোগ জানাতে মহিলাদের বারবার বিভিন্ন দফতরে ছুটতে না হয়। তার আশ্বাসের পর ধীরে ধীরে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

আরও পড়ুন

বোমার শব্দ নয়, এবার আইনের শাসন , শিলিগুড়ি থেকে তৃণমূলকে তোপ শাহের
আগস্ট ২১, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি

ইকবালের মতোই জলে ভাসছে তিন বোন , চিকিৎসার অভাবে বাড়ছে দুশ্চিন্তা
আগস্ট ২১, ২০২৬

একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি

চিনি-তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা
আগস্ট ২১, ২০২৬

কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের

রানিগঞ্জে ফের ধস, স্কুল ও খেলার মাঠের পাশে আতঙ্ক; ঘিরে দিল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

ইলিশ খেতে সুন্দরবনে, হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল! দক্ষিণরায়ের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা
আগস্ট ২১, ২০২৬

চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা

সমুদ্রস্নানের পর পাতে রকমারি ইলিশ, দীঘায় জমজমাট ইলিশ উৎসব
আগস্ট ২১, ২০২৬

নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব

হলদিয়া থেকে কলকাতা সরকারি বাসে যাত্রা , মহিষাদল - তমলুক হয়ে মিলবে পরিষেবা
আগস্ট ২১, ২০২৬

জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া

যোগ্যতার পরও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা , বীরনগরে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২১, ২০২৬

প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের

মাকে শেষ দেখা হল না, হাসপাতালে যাওয়ার পথেই ট্রেন থেকে ছিটকে পড়লেন ছেলে, একই দিনে দু’জনের মৃত্যু
আগস্ট ২১, ২০২৬

মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার

পুরাতন মালদহের গ্যাস বটলিং প্ল্যান্টে মক ড্রিল , মহড়ায় প্রশাসন-দমকল-স্বাস্থ্য দফতর
আগস্ট ২১, ২০২৬

গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই

রাজনীতির দূরত্ব পেরিয়ে শন্তিকুঞ্জে জুন মালিয়া , অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নতুন জল্পনা
আগস্ট ২১, ২০২৬

এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা

অন্নপূর্ণার টাকা না পেয়ে রেললাইন আটকে মহিলাদের বিক্ষোভ , বিরাটিতে আধ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
আগস্ট ২১, ২০২৬

ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা

যাদবপুরের আঁচ এবার মেদিনীপুরে , এসএফআই-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস
আগস্ট ২১, ২০২৬

দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

বাবাকে নৃশংস খুনের অভিযোগ, যাবজ্জীবন দম্পতির
আগস্ট ২১, ২০২৬

দীর্ঘদিন জামিনে থাকা পূজাকেও রায়ের পর জেলে পাঠানো হয়

রায়দিঘিতে আটক ১০ বাংলাদেশি নাগরিক, বাড়িতে অভিযান চালিয়ে ধরল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আটক ১০ জনের মধ্যে ৫জন পুরুষ, ২জন মহিলা ৩ শিশু রয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের