নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড় বিস্ফোরণ মামলায় আরও চাপে তৃণমূল নেতা শওকত মোল্লা। অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে এবার UAPA-র ধারা প্রয়োগের আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ NIA আদালতে এই আবেদন জানানো হয়। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপে ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের।
শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ NIA আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে UAPA প্রয়োগের আবেদন জানায় NIA। সংস্থার বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি পুট আপ পিটিশনের মাধ্যমে আবেদন করেন। UAPA-র ১৬ ও ১৮ নম্বর ধারা প্রয়োগের কথা আদালতের কাছে জানানো হয়েছে। চলতি বছর ভাঙড়ে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। ঘটনার তদন্তভার হাতে নেয় NIA। তদন্তে নেমে তৃণমূল নেতা শওকত মোল্লা-সহ চারজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শওকতকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছিল NIA। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি ছিল, আত্মসমর্পণ করতে যাওয়ার সময়ই শওকতকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয় NIA। ৮৭ দিনের মাথায় পেশ করা সেই চার্জশিটে শওকত মোল্লাকেই বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এবার সেই মামলাতেই UAPA-র ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন জানানোয় মামলার গুরুত্ব আরও বাড়ল। আদালত এই আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের