নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন পাহাড়ের বিজেপি বিধায়ক ও সাংসদরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পাহাড়কে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা।
পৃথক গোর্খাল্যান্ডের দাবি পাহাড়ের রাজনীতিতে নতুন নয়। বাম আমল থেকে এই দাবিকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে পাহাড়। পরিস্থিতি সামাল দিতে একসময় গঠিত হয়েছিল ডিজিএইচসি, পরে তৃণমূল সরকারের আমলে তৈরি হয় জিটিএ। কিন্তু পাহাড়বাসীর একাংশের দাবি, তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এই পরিস্থিতিতেই বিজেপি পাহাড়ের মানুষের সামনে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই পাহাড়ের তিন বিজেপি প্রার্থী লড়াই করেছিলেন। বর্তমানে রাজ্য ও কেন্দ্রে একই দলের সরকার থাকায় পাহাড়ের মানুষের প্রত্যাশাও আরও বেড়েছে।
শনিবার অমিত শাহের সঙ্গে বৈঠকে পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন জনপ্রতিনিধিরা। তাদের অন্যতম প্রধান দাবি, পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান। পাশাপাশি জিটিএর বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়টিও বৈঠকে উঠতে পারে। শুধু রাজনৈতিক সমাধান নয়, পাহাড়ের শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও কেন্দ্রের কাছে একাধিক দাবি জানানো হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ, পাহাড়ের যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যাগুলি মেটানোর বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অমিত শাহ সুকনায় যে হোটেলে রয়েছেন, সেখানেই বৈঠকের আয়োজন করা হয়েছে।
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের