নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - অসাবধানতাবশত অটোরিকশাতে ফেলে আসা ফুড গ্রিলার মেশিন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে উত্তরায়ন ফাঁড়ির পুলিশ। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত ২০ অগস্ট রাতে। মাটিগাড়া থানার অন্তর্গত উত্তরায়ন টাউনশিপের ডি-৩, বাংলো নম্বর ০৩২০-এর বাসিন্দা অ্যাডভোকেট সজল বিশ্বাস রাত প্রায় ৮টার নাগাদ একটি অটোরিকশাতে যাতায়াত করছিলেন। সেই সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা একটি ফুড গ্রিলার মেশিন অটোর মধ্যেই ফেলে চলে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত মাটিগাড়া থানায় যোগাযোগ করেন সজল বিশ্বাস। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে উত্তরায়ন ফাঁড়ির পুলিশ। হারিয়ে যাওয়া সামগ্রীটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি অটোরিকশাটির সন্ধানেও তৎপর হয় পুলিশ।
পুলিশের দ্রুত, কার্যকর পদক্ষেপে শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া ফুড গ্রিলার মেশিনটির সন্ধান মেলে। সেটি উদ্ধার করার পর যথাযথ যাচাই-বাছাই করা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া সামগ্রীটি প্রকৃত মালিক অ্যাডভোকেট সজল বিশ্বাসের হাতে নিরাপদে তুলে দেয় পুলিশ। হারানো সামগ্রী ফিরে পেয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন সজল বিশ্বাস। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া দিয়ে পুলিশের এই তৎপরতা ফের একবার নজর কাড়ল।
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের