নিজস্ব প্রতিনিধি , হাওড়া - টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন এলাকায়। ঘরের ভেতর জমে থাকা জলেই ঘটে গেল এক দুর্ঘটনা। জমা জলে পা পিছলে পড়ে দীর্ঘক্ষণ আটকে থাকার পর মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম প্রবীর দেওয়াশী। বয়স ৭০ বছর।ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগরের কাশীপুর এলাকায়। কয়েক দিন ধরে ঘরের ভিতর জল জমে থাকায় যাতায়াতে সমস্যায় পড়ছিলেন প্রবীর। অসুস্থ অবস্থায় চলাফেরা করতে গিয়ে তিনি জমা জলে পড়ে যান। দীর্ঘক্ষণ ওই জলে আটকে থাকেন।
শুক্রবার সকালে খবর পেয়ে দাশনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।
এই ঘটনার পর শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের পুর আর নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায় স্বীকার করেছেন যে , নিকাশি ব্যবস্থা একটি দীর্ঘদিনের বড় সমস্যা। অতীতে সেই ব্যবস্থার যথাযথ উন্নয়ন হয়নি বলেও দাবি তাঁর। যদিও পরিস্থিতি বদলাতে সরকার ইতিমধ্যেই একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের