6a8946c861b54_WhatsApp Image 2026-08-22 at 12.20.29
আগস্ট ২২, ২০২৬ দুপুর ০১:১৪ IST

রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার খাঁচা! মালদহ মেডিক্যালে চিকিৎসা নিতে এসে বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি , মালদহ -  চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওয়ার্ডে রোগীদের বেডের আশপাশেই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। এমনকি রোগী যে বেডে চিকিৎসাধীন, তার পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার খাঁচা। হাসপাতালের এই ছবি সামনে আসতেই প্রশ্ন উঠছে রোগীদের স্বাস্থ্য সহ নিরাপত্তা নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা সহ পরিকাঠামোর হাল খতিয়ে দেখতে পালাবদলের পর থেকেই সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিভিন্ন হাসপাতালে আচমকা পৌঁছে রোগীদের পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। একাধিক হাসপাতালে কুকুর বেড়ালের অবাধ যাতায়াত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এবার মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতালের ওয়ার্ডের মধ্যেই যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ইঁদুর। চারদিকে ছড়িয়ে রয়েছে আবর্জনা। এমন পরিস্থিতির মধ্যেই রোগীদের চিকিৎসা চলছে বলে অভিযোগ। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার খাঁচা রাখা নিয়ে।

হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোগী সহ তাদের পরিজনদের একাংশ। তাদের প্রশ্ন, যেখানে রোগীদের সুস্থ হয়ে ওঠার কথা, সেখানে হাসপাতালের মধ্যেই যদি ইঁদুর সহ আবর্জনার সমস্যা থাকে, তাহলে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতাল থেকে কুকুর, বেড়াল, ইঁদুরের সমস্যা পুরোপুরি দূর করতে একাধিকবার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ব্যবস্থা নেওয়াও হয়েছে। কিন্তু হাসপাতাল একটি চালু প্রতিষ্ঠান হওয়ায় রোগী পরিষেবা বন্ধ করে সম্পূর্ণভাবে কীটপতঙ্গ সহ প্রাণীর সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই সমস্যা নিয়ে আগেও একাধিক বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এই সমস্যার কোনও স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। কীভাবে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা বজায় রেখেই ইঁদুর, কুকুর, বেড়ালের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, সেই উপায় খোঁজার চেষ্টা চলছে।

আরও পড়ুন

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহের বৈঠক, একগুচ্ছ দাবি নিয়ে মুখোমুখি জনপ্রতিনিধিরা
আগস্ট ২২, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় ক্ষোভ , অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের
আগস্ট ২১, ২০২৬

মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন

বোমার শব্দ নয়, এবার আইনের শাসন , শিলিগুড়ি থেকে তৃণমূলকে তোপ শাহের
আগস্ট ২১, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি

ইকবালের মতোই জলে ভাসছে তিন বোন , চিকিৎসার অভাবে বাড়ছে দুশ্চিন্তা
আগস্ট ২১, ২০২৬

একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি

চিনি-তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা
আগস্ট ২১, ২০২৬

কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের

রানিগঞ্জে ফের ধস, স্কুল ও খেলার মাঠের পাশে আতঙ্ক; ঘিরে দিল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

ইলিশ খেতে সুন্দরবনে, হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল! দক্ষিণরায়ের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা
আগস্ট ২১, ২০২৬

চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা

সমুদ্রস্নানের পর পাতে রকমারি ইলিশ, দীঘায় জমজমাট ইলিশ উৎসব
আগস্ট ২১, ২০২৬

নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব

হলদিয়া থেকে কলকাতা সরকারি বাসে যাত্রা , মহিষাদল - তমলুক হয়ে মিলবে পরিষেবা
আগস্ট ২১, ২০২৬

জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া

যোগ্যতার পরও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা , বীরনগরে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২১, ২০২৬

প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের

মাকে শেষ দেখা হল না, হাসপাতালে যাওয়ার পথেই ট্রেন থেকে ছিটকে পড়লেন ছেলে, একই দিনে দু’জনের মৃত্যু
আগস্ট ২১, ২০২৬

মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার

পুরাতন মালদহের গ্যাস বটলিং প্ল্যান্টে মক ড্রিল , মহড়ায় প্রশাসন-দমকল-স্বাস্থ্য দফতর
আগস্ট ২১, ২০২৬

গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই

রাজনীতির দূরত্ব পেরিয়ে শন্তিকুঞ্জে জুন মালিয়া , অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নতুন জল্পনা
আগস্ট ২১, ২০২৬

এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা

অন্নপূর্ণার টাকা না পেয়ে রেললাইন আটকে মহিলাদের বিক্ষোভ , বিরাটিতে আধ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
আগস্ট ২১, ২০২৬

ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা

যাদবপুরের আঁচ এবার মেদিনীপুরে , এসএফআই-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস
আগস্ট ২১, ২০২৬

দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের