নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - পরিবারের অমতে মনের মানুষকে বিয়ে করেছিলেন। বিয়ের ৭-৮ মাসের মধ্যেই নেমে এল মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার সকালে গলসির খেতুড়া গ্রামে মামাশ্বশুরের বাড়ি থেকে নাবালিকা বধূ প্রিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের জেরেই এই মৃত্যু বলে অভিযোগ মৃতার পরিবারের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা প্রিয়া বাউড়ি গলসির পোতনা গ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে গলসির জাগুলিপাড়ার বাসিন্দা শুভ বাউড়ির সঙ্গে তার সম্পর্ক ছিল। পরিবারের অমতে প্রায় ৭-৮ মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে স্বামীর সঙ্গে গলসির খেতুড়া গ্রামে মামাশ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিল প্রিয়া। পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতেও এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলেছিল প্রিয়া। তখন জানিয়েছিল, সে ভালো আছে। কিন্তু পরদিন সকালে তার হোয়াটসঅ্যাপে একটি দুঃখের স্ট্যাটাস দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনার পর গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়ার বাবা নির্মল বাউড়ি। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ময়নাতদন্তের পর প্রিয়ার দেহ পোতনা গ্রামে বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রিয়ার মা সুমিতা বাউড়ির দাবি, 'অন্য এক ব্যক্তির কাছ থেকেই প্রথম মেয়ের মৃত্যুর খবর পায় আমরা। এরপর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কথাবার্তায় অসংগতি ছিল। কোনও প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না ওরা। আমাদের অনুমান, শশুরবাড়ির লোকজনের অত্যাচারের কারণেই আমার মেয়ের এই পরিণতি।'
এই ঘটনায় প্রিয়ার স্বামী শুভ বাউড়িকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। যদিও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাবালিকা বধূর মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের