6a89472ca416e_IMG-20260822-WA0009
আগস্ট ২২, ২০২৬ দুপুর ০১:১৭ IST

টাকা মিলছে না, ক্ষোভে পৌরসভায় মহিলারা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তাল গয়েশপুর

নিজস্ব প্রতিনিধি, নদীয়া -  অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা না পেয়ে ফের বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শনিবার পৌরসভার ভিতরে ঢুকে নিজেদের ক্ষোভের কথা জানান তারা। দীর্ঘদিন আগে আবেদন করেও টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গয়েশপুরের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কেউ অনলাইনে, আবার কেউ অফলাইনে আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি । আবার কয়েকজন একবার আর্থিক সহায়তা পেলেও পরবর্তী কিস্তির টাকা এখনও পাননি বলে অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের আরও দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, আর্থিকভাবে স্বচ্ছল পরিবার, পাকা বাড়ি রয়েছে এমন পরিবার, চাকরিজীবী পরিবারের সদস্যরাও এই প্রকল্পের টাকা পেয়েছেন। অথচ যাদের সত্যিই আর্থিক সহায়তার প্রয়োজন, তাদের অনেকেই এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত।

এই পরিস্থিতিতে তাদের করণীয় কী, কেন টাকা আটকে রয়েছে, কীভাবে সমস্যার সমাধান হবে, সেই বিষয়ে জানতে গয়েশপুর পৌরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা। একসময় তারা পৌর নির্বাহী আধিকারিকের কক্ষে গিয়ে কথা বলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের অভিযোগের বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

বিক্ষোভকারী মহিলাদের একজন বীথিকা কর্মকার বলেন, "প্রথমে আমাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছিল। পরে দেখি আবার ফার্দার ভেরিফিকেশন লেখা দেখাচ্ছে, ঘরের সংখ্যা নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। ফর্মে যদি স্পষ্টভাবে তিনটি ঘর আছে কি না লেখা থাকত , তাহলে আমরা সেভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দিতাম। কিন্তু ফর্মেই যদি গন্ডগোল থাকে, তার জন্য আমাদের কেন বারবার হয়রানির শিকার হতে হবে। আমরা চাই, বিষয়টা ঠিকভাবে যাচাই করে প্রকল্পের টাকা আমাদের দেওয়া হোক।"

আরও পড়ুন

ভাঙড় বিস্ফোরণে আরও বাড়ল চাপ , শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে UAPA চাইল NIA
আগস্ট ২২, ২০২৬

ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহের বৈঠক, একগুচ্ছ দাবি নিয়ে মুখোমুখি জনপ্রতিনিধিরা
আগস্ট ২২, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা

রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার খাঁচা! মালদহ মেডিক্যালে চিকিৎসা নিতে এসে বাড়ছে আতঙ্ক
আগস্ট ২২, ২০২৬

ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
 

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় ক্ষোভ , অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের
আগস্ট ২১, ২০২৬

মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন

বোমার শব্দ নয়, এবার আইনের শাসন , শিলিগুড়ি থেকে তৃণমূলকে তোপ শাহের
আগস্ট ২১, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি

ইকবালের মতোই জলে ভাসছে তিন বোন , চিকিৎসার অভাবে বাড়ছে দুশ্চিন্তা
আগস্ট ২১, ২০২৬

একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি

চিনি-তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা
আগস্ট ২১, ২০২৬

কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের

রানিগঞ্জে ফের ধস, স্কুল ও খেলার মাঠের পাশে আতঙ্ক; ঘিরে দিল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

ইলিশ খেতে সুন্দরবনে, হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল! দক্ষিণরায়ের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা
আগস্ট ২১, ২০২৬

চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা

সমুদ্রস্নানের পর পাতে রকমারি ইলিশ, দীঘায় জমজমাট ইলিশ উৎসব
আগস্ট ২১, ২০২৬

নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব

হলদিয়া থেকে কলকাতা সরকারি বাসে যাত্রা , মহিষাদল - তমলুক হয়ে মিলবে পরিষেবা
আগস্ট ২১, ২০২৬

জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া

যোগ্যতার পরও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা , বীরনগরে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২১, ২০২৬

প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের

মাকে শেষ দেখা হল না, হাসপাতালে যাওয়ার পথেই ট্রেন থেকে ছিটকে পড়লেন ছেলে, একই দিনে দু’জনের মৃত্যু
আগস্ট ২১, ২০২৬

মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার

পুরাতন মালদহের গ্যাস বটলিং প্ল্যান্টে মক ড্রিল , মহড়ায় প্রশাসন-দমকল-স্বাস্থ্য দফতর
আগস্ট ২১, ২০২৬

গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই

রাজনীতির দূরত্ব পেরিয়ে শন্তিকুঞ্জে জুন মালিয়া , অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নতুন জল্পনা
আগস্ট ২১, ২০২৬

এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের