নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - গোর্খাল্যান্ডের দীর্ঘদিনের দাবি, পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থান এবং রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সবকিছুকে সামনে রেখে দার্জিলিংয়ে এবার গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকে মুখোমুখি হলেন রাজ্য সরকার, পাহাড়ের রাজনৈতিক নেতৃত্ব এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। বৈঠকেই পাহাড় সমস্যার সমাধানে তৈরি হল ‘শাহী নকশা’, গঠিত হল একটি স্থায়ী কমিটি। অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান।
দীর্ঘদিন ধরে গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে উত্তাল হয়েছে দার্জিলিং পাহাড়। আন্দোলন, অশান্তি থেকে রক্তপাত পাহাড়ের রাজনৈতিক ইতিহাসে এই অধ্যায় বহু পুরনো। বিভিন্ন সময়ে পরিস্থিতি সামাল দিতে একাধিক প্রশাসনিক কাঠামো তৈরি হলেও পাহাড়বাসীর একাংশের দাবি, সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এখনও হয়নি। এই পরিস্থিতিতেই রাজ্যে পালাবদলের পর প্রথমবার দার্জিলিংয়ে ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজকুমার সিং।
বৈঠকে পাহাড়ের উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্কৃতি, পর্যটন, কর্মসংস্থান এবং জিটিএ-র উন্নয়ন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গোর্খাল্যান্ড ইস্যুতেও আগামী দিনে কীভাবে এগোনো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে পাহাড় সমস্যার সমাধানে একটি স্থায়ী কমিটি গঠন। সেই কমিটির নেতৃত্বে থাকছেন পঙ্কজকুমার সিং। তবে কমিটিতে মোট কতজন সদস্য থাকছেন এবং কারা থাকছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
বৈঠকে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন, পাহাড়ের সমস্যার সমাধান সাংবিধানিক পথেই করা হবে। পাশাপাশি পাহাড়ের উন্নয়ন নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জিটিএ-র উন্নয়নেও আরও পদক্ষেপ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিমল গুরুং ও রোশন গিরিরাও সাংবিধানিক পথেই পাহাড় সমস্যার সমাধানের বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এবার আলোচনার টেবিলেই সমাধানের রাস্তা খোঁজার উদ্যোগ শুরু হল।
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের