নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুই দফার হেফাজত শেষ হতেই ফের আদালতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। আরজিকর কাণ্ডে তিলোত্তমার দেহ পোড়ানো এবং লটারির টাকা আত্মসাতের অভিযোগের পর এবার একাধিক নতুন ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল।
পানিহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে বলে দাবি পুলিশের। আরজিকরের তিলোত্তমার দেহ পোড়ানোর ঘটনায় তার নাম জড়ানোর পাশাপাশি লটারির টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এই মামলাগুলির তদন্তের সূত্রেই গত ১৪ আগস্ট ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে প্রথমে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়।
সেই জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের শনিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন নির্মল ঘোষের বিরুদ্ধে BNS-এর 127(2), 115(2), 109(1), 304(2), 112(2), 351(3), 61(2), 3(5) ধারার পাশাপাশি Arms Act-এর 25/27 ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। নতুন ধারাগুলি যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তদন্তের পরিধি আরও বাড়ল। একদিকে আরজিকর-কাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় নাম জড়ানো, অন্যদিকে লটারির টাকা আত্মসাতের অভিযোগ সব মিলিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে রাজনৈতিক ও আইনি চাপ ক্রমশ বাড়ছে।
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের