নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - টাকা দিলেই মিলত আধার, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে বার্থ সার্টিফিকেট। টিটাগড় স্টেশনের একেবারে পাশে চলছিল এমনই এক চাঞ্চল্যকর বেআইনি কারবারের অভিযোগ। সাইবার প্রতারণার তদন্ত করতে গিয়ে এই জাল নথি তৈরির চক্রের হদিশ পায় আমডাঙা থানার পুলিশ। এরপরই অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের একাধিক অত্যাধুনিক সরঞ্জাম।
সাইবার প্রতারণার একটি ঘটনার তদন্তে নেমেছিল আমডাঙা থানার পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই টিটাগড় স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে বেআইনি নথি তৈরির কারবারের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, নির্দিষ্ট টাকার বিনিময়ে সেখানে তৈরি করে দেওয়া হত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং বার্থ সার্টিফিকেটের মতো নথি বেআইনি উপায়ে তৈরির কাজ চলছিল সেখানে। খবর পেয়েই ওই দোকানে অভিযান চালান আমডাঙা থানার আধিকারিকরা। অভিযানে এখনও পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুধু জাল নথি তৈরির অভিযোগই নয়, দোকান থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম ঘিরেও তৈরি হয়েছে রহস্য। পুলিশ সেখানে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের যন্ত্র, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার, একাধিক ডেস্কটপ ও ল্যাপটপ উদ্ধার করেছে। এই সরঞ্জামগুলি কীভাবে ব্যবহার করা হত এবং কোথা থেকে সেগুলি সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। টিটাগড় স্টেশনের মতো জনবহুল এলাকায় এতদিন ধরে কীভাবে এই কারবার চলছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে শুধুমাত্র একজন নয়, আরও বড় কোনও চক্র সক্রিয় থাকতে পারে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের অন্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের