আগস্ট ২২, ২০২৬ বিকাল ০৫:০০ IST

‘পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খোঁজা হবে’, বিশেষ কমিটি গঠনের ঘোষণা রাজু বিষ্ঠার, মধ্যস্থতায় পঙ্কজ কুমার সিং

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সহ বিভিন্ন দাবি-দাওয়া সমাধানের লক্ষ্যে এবার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত। শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসর্টে দীর্ঘক্ষণ ধরে চলে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বৈঠক শেষে এখনও স্পষ্ট কোনও অবস্থান সামনে আসেনি।

দীর্ঘদিন ধরে পাহাড়ের বিভিন্ন সমস্যা সহ দাবি-দাওয়া নিয়ে আলোচনা হলেও স্থায়ী সমাধান অধরাই থেকেছে। এবার সেই সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে নতুন করে উদ্যোগ নেওয়া হল। বৈঠকে পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ আলোচনার পর একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যাগুলি নিয়ে কাজ করবে এই কমিটি। কেন্দ্রের তরফে আগে থেকেই মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ কুমার সিং কমিটির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সহ সামাজিক নেতৃত্বকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

বৈঠকে আলোচনার ভিত্তিতে একটি ‘গ্রাফ’ তৈরি করা হয়েছে বলেও জানান রাজু বিষ্ঠা। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। অন্যদিকে, পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বৈঠক শেষে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শিমলেকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গোর্খাল্যান্ড প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্বের তরফেও এই বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রসন গিরি জানান, পাহাড়ের সমস্যাগুলি কেন্দ্রের কাছে তুলে ধরার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। সাংবিধানিক নিয়ম মেনে পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবির সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তিনি। ফলে নতুন এই কমিটির মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা কতটা মেটানো সম্ভব হয় সেটাই দেখার। এছাড়াও পরবর্তী বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং পাহাড়ের বিভিন্ন দাবির ক্ষেত্রে কী অগ্রগতি হয় এখন সেদিকেই নজর পাহাড়ের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন

পাহাড়ের সমস্যার সমাধানে শাহী নকশা , অমিত শাহের বৈঠকে গঠিত স্থায়ী কমিটি
আগস্ট ২২, ২০২৬

অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান

বৌদিকে ভুল বুঝিয়ে মায়াপুরের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! এক মাস পর রাঁচি থেকে গ্রেপ্তার দেওর
আগস্ট ২২, ২০২৬

বস্তায় ভরে যুবকের দেহ ফেলে গেল কে? নিউ টাউনে CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ২২, ২০২৬

স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের

 

টাকা দিলেই মিলবে আধার-ভোটার! টিটাগড়ে জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস
আগস্ট ২২, ২০২৬

একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙড় বিস্ফোরণে আরও বাড়ল চাপ , শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে UAPA চাইল NIA
আগস্ট ২২, ২০২৬

ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের

শিলিগুড়িতে অটোয় ফেলে এলেন ফুড গ্রিলার মেশিন! অভিযোগ পেতেই তৎপর পুলিশ, উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল
আগস্ট ২২, ২০২৬

মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহের বৈঠক, একগুচ্ছ দাবি নিয়ে মুখোমুখি জনপ্রতিনিধিরা
আগস্ট ২২, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা

ঘরের জমা জলেই প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের! ভারী বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু দাশনগরে
আগস্ট ২২, ২০২৬

টাকা মিলছে না, ক্ষোভে পৌরসভায় মহিলারা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তাল গয়েশপুর
আগস্ট ২২, ২০২৬

রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার খাঁচা! মালদহ মেডিক্যালে চিকিৎসা নিতে এসে বাড়ছে আতঙ্ক
আগস্ট ২২, ২০২৬

ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
 

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় ক্ষোভ , অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের
আগস্ট ২১, ২০২৬

মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন

বোমার শব্দ নয়, এবার আইনের শাসন , শিলিগুড়ি থেকে তৃণমূলকে তোপ শাহের
আগস্ট ২১, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি

ইকবালের মতোই জলে ভাসছে তিন বোন , চিকিৎসার অভাবে বাড়ছে দুশ্চিন্তা
আগস্ট ২১, ২০২৬

একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি

চিনি-তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা
আগস্ট ২১, ২০২৬

কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের

রানিগঞ্জে ফের ধস, স্কুল ও খেলার মাঠের পাশে আতঙ্ক; ঘিরে দিল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের