নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - বৌদিকে ভুল বুঝিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল দেওরের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের প্রায় এক মাস পর মোবাইল ফোনের সূত্র ধরে ঝাড়খণ্ডের রাঁচি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। ধৃতের নাম বলরাম মণ্ডল ওরফে চূড়া। তার বাড়ি কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলরাম সম্পর্কে ওই মহিলার স্বামীর পিসতুতো ভাই। মহিলার স্বামী ডেকরেটরের ব্যবসা করেন। সেই সূত্রে পরিবারের সঙ্গে বলরামের নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগ, সেই পরিচয়ের সুযোগ নিয়ে ওই মহিলাকে ভুল বুঝিয়ে নদিয়ার মায়াপুরে একটি হোটেলে নিয়ে যায় সে। সঙ্গে ওই মহিলার শিশুসন্তানও ছিল। মহিলার অভিযোগ, মায়াপুরের ওই হোটেলে তাকে আটকে রেখে শারীরিক অত্যাচার করা হয়। এরপর তাঁর র ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। ঘটনার পর গত ২৫ জুলাই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের পর থেকেই পলাতক ছিল বলরাম। তদন্তে নেমে অভিযুক্তের মোবাইল ফোনের গতিবিধির সূত্র ধরে তার অবস্থান জানতে পারে পুলিশ। এরপর ঝাড়খণ্ডের রাঁচিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা
ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের