6a89747ee3150_Screenshot (111)
আগস্ট ২২, ২০২৬ দুপুর ০৩:৪৮ IST

বস্তায় ভরে যুবকের দেহ ফেলে গেল কে? নিউ টাউনে CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনে। শনিবার সকালে স্বামীজি নগর এলাকায় রাস্তার পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার সকালে স্বামীজি নগর এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত ২-৩ দিন আগে ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। অন্য কোনও জায়গায় খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই দেহটি স্বামীজি নগরে এনে ফেলে দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। এলাকার একটি CCTV ক্যামেরার ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের। সেখানে এক যুবককে কাঁধে করে একটি দেহ নিয়ে এসে ঘটনাস্থলে ফেলে যেতে দেখা গেছে বলে পুলিশ সূত্রে খবর।

CCTV-তে দেখা যাওয়া ওই দেহটিই উদ্ধার হওয়া যুবকের কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তার সন্ধানে তল্লাশিও শুরু করেছে পুলিশ। মৃত যুবকের পরিচয়, খুনের কারণ সহ কোথায় তাকে খুন করা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ।

আরও পড়ুন

টাকা দিলেই মিলবে আধার-ভোটার! টিটাগড়ে জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস
আগস্ট ২২, ২০২৬

একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙড় বিস্ফোরণে আরও বাড়ল চাপ , শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে UAPA চাইল NIA
আগস্ট ২২, ২০২৬

ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের

শিলিগুড়িতে অটোয় ফেলে এলেন ফুড গ্রিলার মেশিন! অভিযোগ পেতেই তৎপর পুলিশ, উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল
আগস্ট ২২, ২০২৬

মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে শাহের বৈঠক, একগুচ্ছ দাবি নিয়ে মুখোমুখি জনপ্রতিনিধিরা
আগস্ট ২২, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই শাহের মুখোমুখি হতে চলেছেন পাহাড়ের জনপ্রতিনিধিরা

ঘরের জমা জলেই প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের! ভারী বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু দাশনগরে
আগস্ট ২২, ২০২৬

টাকা মিলছে না, ক্ষোভে পৌরসভায় মহিলারা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তাল গয়েশপুর
আগস্ট ২২, ২০২৬

রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার খাঁচা! মালদহ মেডিক্যালে চিকিৎসা নিতে এসে বাড়ছে আতঙ্ক
আগস্ট ২২, ২০২৬

ওয়ার্ডে অবাধে ঘুরছে ইঁদুর, ছড়িয়ে আবর্জনা
 

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় ক্ষোভ , অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের
আগস্ট ২১, ২০২৬

মন্ত্রীর আশ্বাসের পর মহিলারা বিক্ষোভ দেখানো বন্ধ করেন

বোমার শব্দ নয়, এবার আইনের শাসন , শিলিগুড়ি থেকে তৃণমূলকে তোপ শাহের
আগস্ট ২১, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি

ইকবালের মতোই জলে ভাসছে তিন বোন , চিকিৎসার অভাবে বাড়ছে দুশ্চিন্তা
আগস্ট ২১, ২০২৬

একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি

চিনি-তেলের দামে নাভিশ্বাস, চাপে জলপাইগুড়ির বেকারি ব্যবসা
আগস্ট ২১, ২০২৬

কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের

রানিগঞ্জে ফের ধস, স্কুল ও খেলার মাঠের পাশে আতঙ্ক; ঘিরে দিল পুলিশ
আগস্ট ২১, ২০২৬

আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

ইলিশ খেতে সুন্দরবনে, হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল! দক্ষিণরায়ের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা
আগস্ট ২১, ২০২৬

চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা

সমুদ্রস্নানের পর পাতে রকমারি ইলিশ, দীঘায় জমজমাট ইলিশ উৎসব
আগস্ট ২১, ২০২৬

নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব

হলদিয়া থেকে কলকাতা সরকারি বাসে যাত্রা , মহিষাদল - তমলুক হয়ে মিলবে পরিষেবা
আগস্ট ২১, ২০২৬

জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের