6a0ab123cbb48_Gallery_1779083390726
মে ১৮, ২০২৬ দুপুর ১২:৫১ IST

টাকা বরাদ্দ হলেও বন্ধ মেরামতি! হাড়োয়ায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় অতিষ্ঠ হয়ে অবশেষে আন্দোলনে নামলেন বিজেপি নেতা-কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালীপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা এলাকায়। খবর পেয়ে প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলুপুকুর থেকে বোয়ালঘাটা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কয়েক মাস আগে তৃণমূল সরকারের আমলে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ হয় সড়কটি সংস্কারের জন্য। কাজ শুরু হলেও পরে তা হঠাৎ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের দাবি, তৃণমূল নেতাদের মাটির গাড়ি চলাচলের সুবিধার জন্যই মেরামতির কাজ থামিয়ে দেওয়া হয়েছে।

ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও।বিক্ষোভকারীদের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তার দুরবস্থার কারণে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন প্রতিদিন। তাই পথটি সংস্কারের দাবিতে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। কাজ দ্রুত শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এলাকার এক নিত্যযাত্রী বলেন
‘কয়েক মাস আগে যখন কাজ শুরু হলো, তখন ভেবেছিলাম দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাব। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কেন যে মেরামতি বন্ধ হয়ে গেল, তা আমরা বুঝতে পারছি না। মাঝে মাঝেই এখানে বাইক-সাইকেল উল্টে মানুষ জখম হচ্ছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমাদের মতো সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবে না’।

আরও পড়ুন

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের