6a942a767dc65_Screenshot (127)
আগস্ট ৩০, ২০২৬ বিকাল ০৬:৩৫ IST

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - যৌতুকের দাবিতে পুত্রবধূকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী, লোহার রড সহ কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত এবং গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের চেষ্টারও অভিযোগ উঠেছে। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়েরের পর অবশেষে গ্রেফতার শ্বশুর। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে , প্রায় ৪ বছর আগে ইসলামিক রীতি অনুযায়ী কাঁথি থানার মহিষামুন্ডা গ্রামের বাসিন্দা শেখ মালেক উদ্দিনের ছেলে শেখ সায়নউদ্দিনের সঙ্গে পাশের খাগড়াবনি গ্রামের আয়েশা খাতুনের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের সময় নগদ ৫ লক্ষ টাকা এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পরেও অতিরিক্ত যৌতুকের দাবিতে আয়েশাকে বিভিন্ন সময়ে কটূক্তি এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, আয়েশার স্বামীর এলএলবি সার্টিফিকেট সংগ্রহের জন্য ৬০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার জন্য আরও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন বলে দাবি করা হয় বলে অভিযোগ। সেই দাবি মেনে আয়েশার পরিবারের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হয়। এরপর আরও ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।

এরপর গত ৫ জুন রাতে আয়েশার ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়। অভিযোগ, আয়েশাকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করা হয়। এমনকী, গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের চেষ্টার অভিযোগও রয়েছে। এরপর আয়েশার পরিবারের সদস্যরা কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অবশেষে দ্বিতীয় অভিযুক্ত শেখ মালেক উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের