নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগণা - বিদ্যালয়-দেবালয়ের এত কাছে মদের বার! তা নিয়েই এবার প্রশ্ন উঠেছে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘির চাপলারখোঁপ এলাকায়। অভিযোগ, সেখানে চালু হয়েছে ‘সুমন রেস্টুরেন্ট কাম বার’। বার চালুর পর থেকেই এলাকার পরিবেশ, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারের প্রায় ৮০০ ফুটের মধ্যে রয়েছে ফেরিঘাট এসএসকে প্রাথমিক বিদ্যালয়। মাত্র ২০০-২৫০ ফুটের মধ্যে রয়েছে একটি দেবালয়। প্রায় ৫০০ ফুটের মধ্যে রয়েছে ২টি কেজি স্কুল। এছাড়াও হাজার ফুটের মধ্যেই রয়েছে সুভাষনগর হাই স্কুল। এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনার কাছে কীভাবে মদের বার চালুর অনুমোদন মিলল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
অভিযোগ, সন্ধ্যা নামলেই বাড়ছে মদ্যপ ব্যক্তিদের আনাগোনা। রাস্তার ধারে পড়ে থাকছে ব্যবহৃত প্লাস্টিকের গ্লাস, মদের বোতল। এমনকী, মদের খোঁজে কেউ কেউ আশপাশের বাড়ির দরজাতেও টোকা দিচ্ছেন—এটিও অভিযোগ। তাই স্থানীয়দের অভিযোগ, রাতে বার বন্ধ হওয়ার পর এমন ঘটনায় আতঙ্ক ও অস্বস্তি আরও বাড়ছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আবগারি দফতর-সহ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানোর পরেও কেন কোনও কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ বাড়ছে।
স্কুল, দেবালয়ের এত কাছে বার চালুর ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না, অনুমোদনের আগে দূরত্ব খতিয়ে দেখা হয়েছিল কি না—তা নিয়ে এবার প্রশাসনের কাছে জবাব চাইছেন এলাকাবাসী।
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের