নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - মাঝ সমুদ্রে হারিয়ে গিয়েছিল ১৫টি প্রাণের ঠিকানা। মা কালী ট্রলারের সেই ভয়াবহ দুর্ঘটনায় একে একে উদ্ধার হয়েছিল ৯ মৎস্যজীবীর দেহ। প্রিয়জন হারানোর শোক এখনও কাটেনি পরিবারগুলির। তারই মধ্যে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শনিবার রাতে দিঘায় পরিবারের এক সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি। গভীর সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া মা কালী ট্রলারের ১৫ মৎস্যজীবীর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। দীর্ঘ অপেক্ষার পর উদ্ধার হয় ৯ জনের দেহ। মৃতদের প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জুলাইয়ের শুরুতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল রামনগর থানার দেউলিবাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরার মালিকানাধীন মা কালী ট্রলার। নির্দিষ্ট সময়ে ট্রলারটি বন্দরে না ফেরায় শুরু হয় উদ্বেগ। মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। এরপর শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের কাছে খবর পৌঁছায়। শুরু হয় তল্লাশি।
পরবর্তীতে ট্রলারের হদিশ মিললেও সামনে আসে আরও মর্মান্তিক ছবি। উদ্ধার করা হয় ৯ মৎস্যজীবীর দেহ। একসঙ্গে একাধিক পরিবার হারায় তাদের উপার্জনক্ষম সদস্যকে। ঘটনার পর মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই আর্থিক সহায়তাও ইতিমধ্যে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আরও একটি পদক্ষেপ। শনিবার রাতে দিঘা থানার পাশে সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মৃত মৎস্যজীবীদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের