নিজস্ব প্রতিনিধি, মালদহ - গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বাংলাদেশের নাগরিক? এই প্রশ্নকে ঘিরেই তীব্র বিতর্ক মালদহের কালিয়াচক-৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে। সদ্য প্রধান হওয়া তৃণমূলের চেমানি বিবির বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেমানি বিবি, তার স্বামী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত দখল করে কংগ্রেস। দলের তাহসিনা বিবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে ৩০ জুলাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানের পদ থেকে অপসারিত হন তাহসিনা বিবি। এরপর চলতি মাসের ২৭ তারিখ নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন তৃণমূলের চেমানি বিবি। এরই মধ্যে চেমানি বিবির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস। চলতি মাসের ১০ তারিখ গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য কৃষ্ণ মণ্ডল জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান। তার দাবি, চেমানি বিবি বাংলাদেশের নাগরিক। এমনকি তার বাবার নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস সদস্যের আরও দাবি, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চেমানি বিবির পরিবারের বাড়ি রয়েছে।
অভিযোগকারীদের দাবি, এসআইআর সংক্রান্ত তালিকাতেও চেমানি বিবির নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। তাহলে কীভাবে তিনি ভোটদানে অংশ নিলেন, পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন, সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস।
অন্যদিকে, ২৭ তারিখ প্রধান নির্বাচনের সময় চেমানি বিবির পক্ষে মোট ১৬ জন সদস্য ভোট দেন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৫ জন, ২ জন নির্দল, ৩ জন বিজেপি, কংগ্রেসের ৬ জন সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। সেই ভোটেই চেমানি বিবি প্রধান নির্বাচিত হন। এই ভোটপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সদস্যরা।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্তমান প্রধান চেমানি বিবি, তার স্বামী। তাদের দাবি, পরাজিত হয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। চেমানি বিবির স্বামীর বক্তব্য, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে। চেমানি বিবিও নিজেকে এই দেশের নাগরিক বলে দাবি করেছেন। তার বক্তব্য, অনেকের নামই বিভিন্ন তালিকায় বিবেচনাধীন রয়েছে। আদালতের নির্দেশ মেনেই তিনি ভোট দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনের তদন্তেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি বিভিন্ন মহলের। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, 'প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ সত্যি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ সত্যি না হলে চেমানি বিবি এখানেই থাকবেন।'
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের