6a943fa54168d_WhatsApp Image 2026-08-30 at 18.48.05
আগস্ট ৩০, ২০২৬ রাত ০৮:০৫ IST

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি , মালদহ - পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ষাঁড়ের চিকিৎসা নিয়ে উঠল প্রশ্ন। পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ ইসকন ভক্তদের। প্রায় ২০ দিন ধরে ব্যথায় কাতর হয়ে থাকা ওই অবলা প্রাণীর চিকিৎসা সহ  রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানালেন তারা। মুখ্যমন্ত্রীর কাছেও গোমাতা রক্ষার আবেদন জানান ইসকন ভক্তরা।

ইসকন ভক্তদের সূত্রে জানা গেছে , মালদহ শহরের রথবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, প্রায় ২০ দিন আগে রথবাড়ি জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় একটি ষাঁড়। শরীর ও পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় তাকে। এমনকী, নিজে থেকে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। পরিস্থিতি দেখে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ষাঁড়টিকে রাস্তা থেকে সরিয়ে রথবাড়ি ফ্লাইওভারের নিচে একটি নিরাপদ জায়গায় রাখা হয়। কিন্তু এরপর তার নিয়মিত খাবার ও চিকিৎসার জন্য প্রশাসন বা কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে দেখা যায়নি বলে অভিযোগ।

বিষয়টি নজরে আসে ইসকন ভক্ত গোবিন্দ মল্লিক, ধনঞ্জয় মণ্ডল-সহ কয়েকজনের। তারা গাড়ি ভাড়া করে জখম ষাঁড়টিকে পশু হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানে রেখে চিকিৎসা করার কোনও ব্যবস্থা ছিল না। শুধুমাত্র একটি ওষুধ দিয়ে প্রেসক্রিপশন করে বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা করানোর কথা বলা হয়। এরপর ষাঁড়টিকে ফের রথবাড়ি ফ্লাইওভারের নিচে নিয়ে আসেন ইসকন ভক্তরা। নিজেদের উদ্যোগে ওষুধ কিনে তার চিকিৎসা শুরু করেন তারা। পাশাপাশি ফল, শাকসবজি-সহ প্রয়োজনীয় খাবারের ব্যবস্থাও করা হচ্ছে বলে দাবি তাদের।

তবে প্রায় ২০ দিন পরেও জখম ষাঁড়টি দাঁড়াতে পারছে না। ব্যথা ও যন্ত্রণায় কাতর হয়ে রয়েছে সে। ইসকন ভক্তদের অভিযোগ, পশুপ্রেমী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি নানা সময়ে পশুপ্রেমের প্রচার করলেও এই অসহায় প্রাণীটির পাশে এখনও কাউকে সেভাবে দেখা যায়নি।
দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় পশুদের জন্য প্রশাসনিকভাবে চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের অবলা প্রাণীদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন ইসকন ভক্তরা।

আরও পড়ুন

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের