নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিএড কলেজে ভর্তি হয়েছিলেন তরুণী। পরে পড়াশোনা না করার সিদ্ধান্ত নিয়ে জমা দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন তিনি। কলেজ কর্তৃপক্ষের আশ্বাস মতো রিফান্ডের টাকা চাইতে গিয়েই বিপত্তি। অভিযোগ, আবেদনপত্রের রিসিভ কপি চাওয়াকে কেন্দ্র করে ছাত্রী ও তার মাকে হেনস্থা এবং মারধর করেন কলেজের ২ কর্মী। ঘটনায় পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে , ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে পেট্রাপোল থানার খেদাপাড়া বিভূতিভূষণ বিএড কলেজে ভর্তি হয়েছিলেন বনগাঁ থানার খয়রা বাড়ির বাসিন্দা ওই ছাত্রী। পরে ব্যক্তিগত কারণে ওই কোর্স আর করবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ভর্তির সময় জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার আবেদন করেন। ছাত্রী সহ তার পরিবারের দাবি, কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরতের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিল। এরপর কয়েক মাস ধরে রিফান্ডের টাকা চাইতে কলেজে গেলেও তাকে বারবার ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ওই ছাত্রীকে কলেজে যেতে বলা হয়। সেই মতো মায়ের সঙ্গে কলেজে পৌঁছন তিনি। অভিযোগ, সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানোর পর জানানো হয়, কলেজের তরফে কোনও টাকা রিফান্ড করা হবে না। এরপর ছাত্রী তার জমা দেওয়া আবেদনপত্রের একটি রিসিভ কপি চান। অভিযোগ, সেই রিসিভ কপি চাওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজের ২ কর্মী প্রদীপ দে ও মিজানুর মণ্ডল তাকে টানাহেঁচড়া করে ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেন বলে অভিযোগ।
ছাত্রীর মা বাধা দিতে গেলে তাকেও ধাক্কা মারা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর আহত অবস্থায় ছাত্রী ও তার মা বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এরপর শুক্রবার রাতেই পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুরো ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের