নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ঘিয়ের মধ্যে পড়ে রয়েছে মাছি। চারপাশে চরম অপরিচ্ছন্ন পরিবেশ। সেই জায়গাতেই চলছিল মিষ্টি তৈরির কাজ। এমনই অভিযোগ সামনে আসতেই শিলিগুড়ির সেবক রোডে ‘মাখন ভোগ’-এর মিষ্টি তৈরির কারখানা সিল করে দিল শিলিগুড়ি পুরনিগম।
প্রশাসন সূত্রে জানা গেছে, কারখানায় অভিযান চালানোর সময় ঘিয়ের মধ্যে মাছি পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি কারখানার ভিতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিষ্কার। সেখানে কীভাবে খাবার তৈরি হচ্ছিল, তা দেখে কার্যত ক্ষোভ প্রকাশ করেন পুরসভার আধিকারিকরা। খাদ্য তৈরির জায়গায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ওই কারখানায় তৈরি মিষ্টির গুণমান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
শহরের বিভিন্ন মিষ্টির দোকান, খাবার তৈরির কারখানায় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পুরসভার নজরদারি চলছে। তারই মধ্যে সেবক রোডের এই কারখানায় অভিযান চালানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাধারণ পরিদর্শনে বেরিয়ে শহরের একাধিক দোকানদারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কারখানায় অভিযান চালানো হয়। সেখানে খাদ্যসামগ্রীতে পোকা, অপরিষ্কারভাবে খাদ্যসামগ্রী রাখা, নোংরা ড্রেনের পাশে খাবার তৈরির মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর হওয়ায় কারখানার নির্দিষ্ট অংশ সিল করে কারখানা কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। অভিযান একদিনের নয়। আগামী দিনগুলিতেও নিয়মিত অভিযান চলবে। খাদ্য নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের