নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগকে ঘিরে দুর্গাপুরে তীব্র উত্তেজনা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।
কংগ্রেসের দাবি, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। ওই সেন্টারের সামনে পণ্ডিত জওহরলাল নেহরুর একটি মূর্তি ছিল। অভিযোগ, রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা প্রয়োজন হওয়ায় ক্রেন দিয়ে মূর্তিটি তুলে পাশের হর্ষবর্ধন স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে কেন এমন আচরণ করা হল?
অন্যদিকে, কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কংগ্রেসের দুটি গোষ্ঠী রয়েছে। কংগ্রেসের একটি গোষ্ঠী তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি। বিধায়কের অভিযোগ, তারাই নেহরুর মূর্তি ফেলে দিয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে বিজেপির উপর দায় চাপানোর চেষ্টা করছে কংগ্রেস বলেও পাল্টা দাবি করেন তিনি।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, 'নেহরুর মূর্তি এইভাবে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখিবন্ধনের অনুষ্ঠান হয়েছে। মূর্তি সরানোর ঘটনার সঙ্গে ওই অনুষ্ঠানের কী সম্পর্ক ছিল, তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। নেহরুর এই অপমান আমরা মানব না।' পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছে কংগ্রেস। এর মধ্যে ব্যবস্থা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের