নিজস্ব প্রতিনিধি , মালদহ - উনুনে রান্না চাপিয়ে ঘরের বাইরে গিয়েছিলেন দিনমজুর। ফিরে এসে দেখলেন, আগুনে পুড়ে ছাই গোটা ঘর। কিছু বুঝে ওঠার আগেই আগুন গ্রাস করে নেয় রান্নাঘরের খাদ্যসামগ্রী থেকে শুরু করে পোশাক-আশাক। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নেভানো গেলেও বড়সড় ক্ষতির মুখে পড়েছে মানিকচকের এক দিনমজুরের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে , মালদাহের মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বাবুপাড়া এলাকায়, শেখ আইয়ুবের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পেশায় দিনমজুর আইয়ুবের বাড়ির রান্নার উনুন থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, উনুনে রান্না চাপিয়ে ছাদ থেকে চাল আনতে নিচে এসেছিলেন আইয়ুব। সেই সময় আচমকাই রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা ঘর। আগুনে রান্নাঘরে থাকা খাদ্যসামগ্রী, জামাকাপড়-সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের তৎপরতায় জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।
রান্নাঘরের পাশেই একটি গ্যাস সিলিন্ডার ছিল। স্থানীয়রা দ্রুত সেটি সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারটি কার্যত সর্বস্বান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের