6a93da9dc9277_WhatsApp Image 2026-08-30 at 11.28.00
আগস্ট ৩০, ২০২৬ দুপুর ১২:৫৪ IST

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি , হুগলী -  ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ নেই, তাই স্ত্রীকে নিয়ে বহুতলের ছাদে ঘুমিয়েছিলেন যুবক। গভীর রাতে আচমকাই ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল তার। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না , সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম স্বরূপনন্দ সাহু। বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে স্ত্রী কিরণবালা সাহু ও মায়ের সঙ্গে থাকতেন তিনি। বাবা বাইরে থাকেন। র‍্যাপিডো চালিয়ে সংসার চালাতেন স্বরূপনন্দ। ২০২৪ সালের ১৯ জুন কিরণবালার সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের সময় বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন স্বরূপনন্দ। এরপর থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে আবাসনের ছাদে ঘুমিয়েছিলেন স্বরূপনন্দ। গভীর রাতে আচমকাই ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেন আধিকারিকরা। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতের স্ত্রী সহ মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবেশী অসীম বারিক জানান, স্বরূপনন্দ স্ত্রী ও মাকে নিয়ে ওই আবাসনে থাকতেন। র‍্যাপিডো বাইক চালিয়ে কাজ করতেন। কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা নিয়ে তিনিও নিশ্চিত নন। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়ের দাবি, পরিবারটি আর্থিক দেনায় জর্জরিত ছিল। কয়েকদিন আগেই তাদের ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। স্বরূপনন্দ মানসিক চাপের মধ্যে ছিলেন বলেও দাবি তার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা।

আরও পড়ুন

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

রাখির দিনে দাদুর সঙ্গে চায়ের আড্ডা! খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে
আগস্ট ২৯, ২০২৬

নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ

শালবনের পথে এবার সেলফি স্টপ! পুজোর আগেই ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৪ নতুন আকর্ষণ
আগস্ট ২৯, ২০২৬

পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর

পায়ে ক্ষত দেখে সাপে কামড়েছে আতঙ্ক! হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু কৃষকের
আগস্ট ২৯, ২০২৬

রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

পড়ুয়াদের ঘুম ভাঙিয়ে নিজেরই চিরঘুম! ট্রেনেই হৃদ্‌রোগে মৃত্যু শিক্ষকের
আগস্ট ২৯, ২০২৬

বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া

সন্ধ্যা নামলেই কান্না, নূপুরের শব্দ! ভূতের আতঙ্কে প্রায় জনশূন্য বাঁকুড়ার এই গ্রাম
আগস্ট ২৯, ২০২৬

রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য

জয়পুরে বিস্কুটের কৌটো নিয়ে পালাচ্ছিল হনুমান, এয়ারগানের গুলিতে থামল দৌড়! গ্রেফতার গৃহস্থ
আগস্ট ২৯, ২০২৬

বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ

পাঁচিল থেকে পড়েছে বলে আড়াল করার চেষ্টা ! পিসতুতো ভাইয়ের কাছে নির্যাতনের শিকার নাবালিকা
আগস্ট ২৯, ২০২৬

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের
আগস্ট ২৯, ২০২৬

আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি

লিফটে আটকে ৯ যাত্রী, দরজা ভেঙে উদ্ধার রেল পুলিশের
আগস্ট ২৯, ২০২৬

শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের