নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ঢাকের বোলে শুরু উৎসবের সুর। বার্ণপুরে দূর্গাপুজোর খুঁটিপুজোয় নিজের হাতে ঢাক বাজিয়ে পুজোর আবহে মিশে গেলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর সেই ঢাকের তালে নাচে মাতলেন পুজো কমিটির মহিলা সদস্যরা। তবে উৎসবের আনন্দের মাঝেই পুজোর পবিত্রতা, প্রতিমার ঐতিহ্য এবং মণ্ডপের নিয়মকানুন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্ত্রী। থিম হোক, কিন্তু মাতৃপ্রতিমার চিরাচরিত রূপে যেন কোনও বিকৃতি না আসে আবেদন তার।
খুঁটিপুজো থেকেই দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বার্ণপুরে। পুজো কমিটির অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে ঢাক হাতে তুলে নেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর ঢাকের তালে উৎসবের আনন্দে মেতে ওঠেন এলাকার মহিলারাও। মুহূর্তেই খুঁটিপুজোর অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবের মিলনমেলা। তবে উৎসবের আবহের পাশাপাশি পুজোর আয়োজন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বিশেষ করে থিম পুজোর ক্ষেত্রে সৃজনশীলতার সঙ্গে ঐতিহ্য ও ধর্মীয় আবেগের ভারসাম্য বজায় রাখার আবেদন জানান তিনি। অগ্নিমিত্রার স্পষ্ট বক্তব্য, থিমের নামে মাতৃপ্রতিমার চিরাচরিত রূপ বিকৃত করা উচিত নয়। মায়ের মুখ, সাজসজ্জা কিংবা প্রতিমার স্বাভাবিক অবয়বে এমন কোনও পরিবর্তন কাম্য নয়, যা মানুষের ধর্মীয় আবেগে আঘাত করতে পারে।
পুজোমণ্ডপের পবিত্রতা বজায় রাখার প্রশ্নে আমিষ-নিরামিষ বিতর্ক নিয়েও অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী। তার বক্তব্য, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কোনও নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। মণ্ডপের বাইরের খাবার নিয়ে আপত্তির কারণ নেই। তবে মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে প্রবেশ না করাই উচিত। তার মতে, মণ্ডপের পবিত্রতা বজায় রাখার বিষয়টি সকলেরই গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্যকে ঘিরে যে আমিষ-নিরামিষ বিতর্ক তৈরি হয়েছে, সেটিকেও অন্যভাবে দেখার আবেদন জানান অগ্নিমিত্রা। তার বক্তব্য, মূল বক্তব্যকে বিকৃত করে বিতর্ক তৈরি করা হয়েছে।
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের