নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হোটেলের ভিতরে আটকে পর্যটক, বাইরে জঙ্গিদের ঘেরাটোপ। খবর পেয়েই অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে অভিযানে নামল NSG। মুহূর্তের মধ্যে হোটেলে ঢুকে পর্যটকদের উদ্ধার, পাশাপাশি জঙ্গিদেরও পাকড়াও করেন তারা। তবে বাস্তবে নয়, সন্দেশখালির ধামাখালিতে এই গোটা অভিযান চলল নিরাপত্তার মহড়া হিসেবে।
সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালির একটি হোটেলে বেশ কয়েকজন পর্যটককে জঙ্গিরা অপহরণ করে আটকে রেখেছে, এমনই একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয় এই মক ড্রিলে। পরিস্থিতির খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী বা NSG-কে খবর দেয়। খবর পেয়েই NSG-র বিশেষ দল ধামাখালির ওই গেস্ট হাউসে পৌঁছয়। এরপর অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা। শুরু হয় উদ্ধার অভিযান। নিরাপদে পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি কাল্পনিক জঙ্গিদেরও ধরে ফেলা হয়। জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত অভিযান চালিয়ে সাধারণ মানুষকে নিরাপদে উদ্ধার করা যায় এবং নিরাপত্তা বাহিনী কীভাবে সমন্বয় করে কাজ করবে, সেই বিষয়গুলিই এই মক ড্রিলের মাধ্যমে তুলে ধরা হয়।
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের